সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি: জামালপুর জেলার সদর উপজেলার টিউবওয়েলপাড় মোড়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে সারবোঝাই একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলর আরোহী ফিরোজ মিয়া (৩২) নামের ১ কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এরপর গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী আব্দুল মান্নান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাবেক মেয়র আতাউর রিমান্ডে

নিহত ব্যক্তি, সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কামালখান এলাকার আব্দুল মজিদ তালুকদার ডিগ্রি কলেজের প্রভাষক।

স্থানীয় কামরুল হাসান জানান, সোমবার দুপুরে শহরের টিউবওয়েলপাড় মোড়ে জামালপুরগামী একটি সারবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এর ফলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফিরোজ মিয়ার মৃত্যু হয়। এ সময় চালকের আসনে থাকা আব্দুল মান্নান গুরুতর ভাবে আহত হন। এই দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত আব্দুল মান্নানকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা ভিড় জমান এবং নিহতের পরিবার, স্বজন, কলেজশিক্ষক ও শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত হন। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের বিরুদ্ধে ঘাতক ট্রাকটির চালককে ছেড়ে দেওয়ার গুজব ছড়িয়ে পড়েন। এতে করে স্থানীয়দের সাথে নিহতের স্বজন ও অন্যান্য লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

জামালপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র দে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ সময় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের নিকট থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা