সংগৃহীত ছবি
সারাদেশ

৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার 

জেলা প্রতিনিধি: নরসিংদী জেলার সদর উপজেলার চিনিশপুরে অভিযান চালিয়ে কারাগার থেকে লুট হওয়া মোট ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের কাছে উদ্ধার হওয়া গোলাবারুদ গুলো হস্তান্তর করেন সেনাবাহিনী।

আরও পড়ুন: সড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এ সময় নরসিংদী সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) ছামিউল হকের কাছে এ সকল গোলাবারুদ হস্তান্তর করেন নরসিংদী ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ই বেঙ্গল) লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব।

এরপর সেনাবাহিনী জানায়, শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে এক গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, নরসিংদী জেলা সদর উপজেলাধীন ঘোড়াদিয়া, চিনিশপুর গ্রামে পরিত্যক্ত একটি ডোবায় কিছু এ্যামুনেশন রয়েছে, যেখানে রাতের বেলায় কিছু লোকজনের আনাগোনাও লক্ষ্য করা যায়। এর পরে ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদের নেতৃত্বে ২৮ ইস্ট বেংগলের একটি বিশেষ টহল দল সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করেন। তারপর তল্লাশি দল ডোবার বিভিন্ন স্থানে আনুমানিক (৩০-৪০) মিনিট তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে ডোবার অভ্যন্তরে পানির ভেতর লুকিয়ে রাখা মোট ৫৮২ রাউন্ড ৭.৬২০৩৯ মি.মি. বল এ্যামুনেশন (লট নং-১৭/২০১৮, বিওএফ ২৮-০৮-২০১৮, বক্স নং-৮৯) ১টি ভাঙা এ্যামুনেশন বক্সসহ উদ্ধার করতে সক্ষম হয়। যা নরসিংদী জেলা কারাগার হতে লুণ্ঠনকৃত এ্যামুনেশন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: আশুলিয়ায় ৫১ কারখানা বন্ধ

এ সময় আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল হুমায়ুন, ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদসহ পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা