ছবি: সান নিউজ
রাজনীতি

ফেনীতে বেগম খালেদা জিয়ার কুলখানি অনুষ্ঠিত

জহিরুল হক মিলন, ফেনী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন ফেনী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু।

খালেদা জিয়ার পৈত্রিক বাড়ির সামনে—ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর বড় মজুমদার বাড়ির সামনে আয়োজিত এ কুলখানিতে হিন্দু-মুসলমান মিলিয়ে সর্বমোট ৬ হাজার লোকের খাওয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী আবদুল আউয়াল মিন্টু, ফেনী-২ আসনের অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক মো. শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মীরা।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা