ছবি: সান নিউজ
রাজনীতি

নেত্রকোনা–৩ আসনে মনোনয়ন পেলেন মাওলানা শেখ শামছুদ্দোহা

মোঃ শফিকুল বাশার, কেন্দুয়া (নেত্রকোনা)

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে মনোনয়ন পেলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রার্থী মাওলানা শেখ শামছুদ্দোহা।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) ইসলামি ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন জুবায়ের প্রার্থিতা ঘোষণা করেন।

ইসলামি শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন মাওলানা শেখ শামছুদ্দোহা। নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকায় গণসংযোগ জোরদার করেছেন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি উন্নয়নমুখী কর্মপরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন।

বর্তমানে তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাজেদা খানম গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা, অবদান এবং প্রশাসনিক দক্ষতা স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।

মাওলানা শামছুদ্দোহা বলেন, জনগণের সেবা এবং এলাকার সামগ্রিক উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য। শিক্ষা বিস্তার, ধর্মীয় সম্প্রীতি রক্ষা, যুবসমাজের উন্নয়ন এবং অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা আমার রাজনৈতিক অঙ্গীকারের গুরুত্বপূর্ণ অংশ।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতারা জানান, দলের নীতিনিষ্ঠ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে মাওলানা শেখ শামছুদ্দোহা ইতোমধ্যে নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে তিনি একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হবেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা