সারাদেশ

জাতীয় নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ঝালকাঠিতে কর্মশালা

এস এম রেজাউল করিম, ঝালকাঠি

ঝালকাঠি জেলার উন্নয়ন ভাবনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন, প্রেসক্লাব সভাপতি আল আমিন তালুকদার।

জেলা প্রশাসক বলেন, জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট কার্যক্রমকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। উন্নয়ন কার্যক্রমের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি যেকোনো অনিয়ম বা অসঙ্গতি দায়িত্বশীলভাবে উপস্থাপন করাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব।

কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সুধীজন উপস্থিত থেকে মুক্ত আলোচনা করেন। এ সময় নির্বাচনকালীন গণমাধ্যম আচরণবিধি, তথ্য যাচাইয়ের গুরুত্ব, উন্নয়ন সংবাদ পরিবেশনের কৌশল এবং জেলার নানা সমস্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা