ছবি: সংগৃহীত
রাজনীতি

নিজেকে ‘হাফ সিলেটি’ বললেন তারেক রহমান

সান নিউজ অনলাইন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেকে ‘হাফ সিলেটি’ বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

দেশে ফেরার আগে এটিই ছিল লন্ডনে তারেক রহমানের শেষ বড় রাজনৈতিক কর্মসূচি। লন্ডনের সিটি প্যাভিলিয়নে লন্ডন বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় অংশ নেন তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক প্রবাসী বিএনপি নেতাকর্মী ও সমর্থক।

এসময় তারেক রহমান বলেন, “এখানে আপনারা অনেকেই আছেন—শুধু সিলেট নয়, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে। যদিও অধিকাংশই সিলেটের। তবে সিলেটের বাইরেও মানুষ আছেন। সিলেট হোক আর সিলেটের বাইরে হোক—ভাই, আমিও হাফ সিলেটি। কাজেই বলে লাভ নাই।”

তার এমন বক্তব্যে পুরো হলজুড়ে মুখর হয়ে ওঠে। এ সময় তাকে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত দেখা যায়।

উল্লেখ্য, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান সিলেটের সন্তান। তিনি সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ছোট মেয়ে। মাহবুব আলী খানের বাড়ি সিলেটের বিরাহীমপুরে।

প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান প্রশ্ন রাখেন, “আপনারা কী ঐক্যবদ্ধ থাকতে পারবেন?” জবাবে উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে ‘হ্যাঁ’ বলে সাড়া দেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

‘হাইব্রিড’ ইস্যুতে বিএনপিতে নতুন উদ্বেগ

দলের ভেতরে সুযোগসন্ধানী ও তথাকথিত ‘হাইব্রিড’ নেতাদের অনুপ্রবেশ নি...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা