ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ডাবের পানির উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: শরীর সুস্থ ও সুন্দর রাখতে ডাবের পানি পানের বিকল্প নেই। এটি নানান ধরনের ফল, ভেষজ ও মশলার সাথে মিশিয়ে পান করলে ঝড়াতে পারেন অতিরিক্ত ওজন। পুষ্টিবিদদের মতে, একটি ডাব খেলে গরমে যেমন তৃষ্ণা মিটবে, তেমনি অতিরিক্ত মেদও ঝড়বে।

আরও পড়ুন: রোজার পূর্ব প্রস্তুতি

ডাবের পানির উপকারিতা-

(১) ক্যালরি কম: ওজন নিয়ন্ত্রণ করতে খাবারে ক্যালরির পরিমাণ লক্ষ্য রাখতে হবে। শরীরের ওজন ঠিক রাখতে তরল খাবারের তালিকায় যুক্ত করতে পারেন ডাবের পানি। ডাবের পানিতে কার্বো হাইড্রেট ও ক্যালরি নেই বললেই চলে। এটি মিষ্টি খাওয়ার প্রবণতা কমাতেও সহায়তা করে।

(২) খনিজে ভরপুর: ডাবের পানিতে প্রাকৃতিকভাবে এত খনিজ বিদ্যমান, যা অন্য কোনো খাবারেই নেই। শরীরে পানির ঘাটতি পূরণ ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে এ পানীয়। এতে থাকা সোডিয়াম ও পটাশিয়ামসহ এমন খনিজগুলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে।

আরও পড়ুন: ত্বকে উজ্জ্বলতা আনবে ৬ খাবার

(৩) বায়ো এনজাইম: ডাবের পানি হজমে সাহায্য করে। পরিপাকতন্ত্র পরিষ্কার রাখে এবং পরিপাকতন্ত্রকে সঠিকভাবে পরিচালনা করতেও ভূমিকা রাখে। ফলে শরীর সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।

(৪) অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর: অক্সিডেটিভ স্ট্রেস দূর করতে সাহায্য করে অ্যান্টি-অক্সিড্যান্ট। ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্টে, যা দেহের কোষগুলোকে সুরক্ষিত রাখে। এটি ত্বক ও চুলের নানা সমস্যা দূর করে।

আরও পড়ুন: কোন রঙের আঙুর বেশি স্বাস্থ্যকর?

(৫) শরীরের আর্দ্রতা ধরে রাখে: গরমে তৃষ্ণা মেটাতে খেতে পারেন ডাবের পানি। এতে থাকা খনিজ পদার্থগুলো শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রেখে শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা