ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

কোন রঙের আঙুর বেশি স্বাস্থ্যকর?

লাইফস্টাইল ডেস্ক: আঙুর ভীষণ সুস্বাদু ফল। টসটসে রসালো এই ফল কম-বেশি সবারই পছন্দ। নরম ও রসালো হওয়ায় বাচ্চাদেরও পছন্দের শীর্ষে রয়েছে আঙুর। সুস্বাদু এই ফলে থাকে ভিটামিন, খনিজ ও অ্যান্টি অক্সিডেন্ট।

আরও পড়ুন: কীভাবে ইতিবাচক চিন্তা করবেন?

সবুজ নাকি কালো, কোনটায় বেশি পুষ্টিগুণ রয়েছে, তা জানা অত্যন্ত জরুরী। চলুন তবে জেনে নেওয়া যাক-

কালো হোক বা সবুজ- ২ ধরনের আঙুরেই থাকে প্রাকৃতিক চিনি। তবে কালো আঙুরে থাকে ফাইবার। বিশেষজ্ঞরা মনে করেন, কালো আঙুরে থাকা ফাইবার অন্য আঙুরের তুলনায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে বেশি কার্যকরী। তাই চিকিৎসকগণ ডায়াবেটিস রোগীদের কালো আঙুর খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

কালো আঙুরে সবুজ আঙুরের থেকে বেশি ‘পলিফেনল’ থাকে। পলিফেনল অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য সম্পন্ন। এটি হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে সহায়ক ভূমিকা পালন করে।

আরও পড়ুন: শীতের পোশাক সংরক্ষণের সঠিক নিয়ম

কালো আঙুরে ‘রেসিভেরাট্রোল’ অ্যান্টি অক্সিডেন্টের উপস্থিতি বেশি থাকে, যা হৃদযন্ত্র সুস্থ রাখে। এটি রক্তনালীর ক্রিয়ায় সাহায্য করে ও কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। এটি সার্বিকভাবে শরীর সুস্থ রাখতেও কাজ করে।

সব রঙের আঙুরেই প্রয়োজনীয় খনিজ ও ভিটামিন থাকে। তবে কালো আঙুরে ভিটামিন সি ও ভিটামিন কে’র মাত্রা কিছুটা বেশি থাকে, যা সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

সুতরাং, কালো রঙের আঙুর খেতে পারলে তা শরীরের জন্য বেশি উপকারী।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা