ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

চিকেন বান রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: ফাস্টফুডের মধ্যে অনেকেই চিকেন বান খেতে পছন্দ করেন। বাইরে খেতে গেলে বেশি খরচ হয় আবার অস্বাস্থ্যকর হয়। রেসিপি জানা থাকলে খুব সহজেই বাড়িতেই তৈরি করতে পারেন।

আরও পড়ুন : টুটি ফ্রুটি কেকের রেসিপি

জেনে নেওয়া যাক চিকেন বান তৈরির রেসিপি-

উপকরণ :

ডো তৈরি করতে যা লাগবে-

(১) ময়দা- ১ কাপ

(২) ইস্ট- ১ চা চামচ

(৩) চিনি- ১ চা চামচ

(৪) লবণ- ১/২ চা চামচ

(৫) দুধ- ১ কাপ

(৬) বাটার- ৪ টেবিল চামচ

(৭) ডিম- ১টি।

আরও পড়ুন : স্পাইসি চিকেন স্টিকের রেসিপি

কিমার তৈরি জন্য যা লাগবে-

(১) মুরগির কিমা- ১ কাপ

(২) পেঁয়াজ কুচি- ১ কাপ

(৩) টমেটো সস- ১ টেবিল চামচ

(৪) কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ

(৫) গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ

(৬) ঘি/ বাটার- ৩ টেবিল চামচ

(৭) দুধ- ১/২ কাপ

(৮) ময়দা- ১ চা চামচ

(৯) আদা রসুন বাটা- ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন :

কিমার পুর তৈরির জন্য মুরগির কিমা সব উপকরণ দিয়ে ভুনা করে নিন। কিমা ভাজা হয়ে গেলে ১ চা চামচ ময়দা দিয়ে ভালো করে সব নেড়ে মিশিয়ে নিন। ১-২ কাপ দুধ দিয়ে কিমা কিছুক্ষণ ঢেকে রাখুন। দুধ শুকিয়ে গেলে চুলা থেকে কিমা নামিয়ে নিন। ময়দা ও লবণ একসাথে মেখে নিন। এবার ১ কাপ দুধের মধ্যে চিনি ও ইস্ট দিয়ে ৫ মিনিট অপেক্ষা করুন। ময়দা খুব ভালো করে মাখিয়ে নরম ডো তৈরি করে নিন।

আরও পড়ুন : বুটের ডালের গরুর মাংসের রেসিপি

ডো তৈরি হলে ১ ঘণ্টা ফ্রিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর হালকা ময়দা ছিটিয়ে দিয়ে মাখুন। ডো ফুলে উঠলে সমান ভাগে গোল গোল বল বানিয়ে নিন। এখন এ বলগুলোর ভেতর চিকেনের কিমা ভরে গোল করে নিন। বল তৈরি হয়ে গেলে ২০ মিনিটের জন্য ঢেকে রেখে দিন। বলগুলো ফুলে উঠলে ১ টা ডিম ফেটে বলের উপর ব্রাশ করে দিন। এবার ১৬০ ডিগ্রিতে ৩০ মিনিট বেক করে নিন। বেস মজাদার চিকেন বান তৈরি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা