ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

মেহেদির রং ওঠানোর উপায়

লাইফস্টাইল ডেস্ক : ঈদে নানা নকশার মেহেদি আঁকায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় অনেকগুণ। ঈদ শেষ হলে মেহেদির রঙও ফিকে হতে শুরু করলে দেখতে কিছুটা বিদঘুটে লাগে। তখন অনেকে চান যত দ্রুত সম্ভব তুলে ফেলতে। এই কাজ সহজ করতে নিতে পারেন কিছু ঘরোয়া উপায়।

আরও পড়ুন : গরমে সর্দি-কাশি, মাথাব্যথার সমস্যা?

উপায়গুলো জেনে নিন-

(১) লেবুর রসের ব্যবহার :

লেবুর রসের ব্লিচিং উপাদান মেহেদির তুলতে দারুণ কার্যকরী। সেক্ষেত্রে একটি রসালো লেবু ২ ভাগ করে মেহেদির স্থানে ঘষতে হবে। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এছাড়া একটি গামলায় আধা গামলা পানি নিয়ে তাতে ৫-৬ টেবিল চামচ লেবুর রস মিশিয়েও তাতে হাত ডুবিয়ে রাখতে পারেন। এভাবে দিনে ২ বার করলে দ্রুতই মেহেদির রঙ উঠে যাবে।

আরও পড়ুন : শাহী বিরিয়ানি রেসিপি

(২) টুথপেস্টের ব্যবহার :

দাঁত পরিষ্কারের পাশাপাশি টুথপেস্ট মেহেদির রঙ তুলতেও দারুণ কার্যকরী। মেহেদির স্থানে টুথপেস্ট দিয়ে পাতলা আস্তরণ তৈরি করে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর আলতো হাতে ভেজা কাপড় দিয়ে শুকনো টুথপেস্ট মুছে নিন। এরপর ময়েশ্চারাইজিং লোশন মাখুন। এভাবে ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।

আরও পড়ুন : হিট স্ট্রোক এড়াতে ৫ খাবার

(৩) লবণ পানির ব্যবহার :

লবণ-পানির সাহায্যেও মেহেদির রঙ সহজে তুলে ফেলা যায়। একটি গামলায় পানি ভরে তাতে খানিকটা লবণ মিশিয়ে ২০ মিনিট হাত ডুবিয়ে রাখুন। সুফল পেতে একদিন পরপর লবণ-পানি ব্যবহার করুন। তবে বেশিক্ষণ লবণ পানিতে হাত ডুবিয়ে রাখলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই ময়েশ্চরাইজার ব্যবহার করবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা