ফাইল ছবি
লাইফস্টাইল

হিট স্ট্রোক এড়াতে ৫ খাবার

লাইফস্টাইল ডেস্ক: সারাদেশেই চলছে তাপদাহ। এ তাপদাহে সংজ্ঞা হারানো, বুক ধড়ফড় করা, নিম্ন রক্তচাপের সমস্যা এমনকি হিট স্ট্রোক হওয়া স্বাভাবিক ঘটনা। পুষ্টিবিদদের মতে, গরমে এই সব সমস্যার সূত্রপাত হয় শরীরে পানির ঘাটতির কারণে। আমাদের খাদ্যতালিকায় বেশ কিছু খাবার রাখতে পারলে শরীরের পানির ঘাটতি মিটবে।

আরও পড়ুন: ফ্রিজের ঠাণ্ডা পানিতে শরীরের ক্ষতি

জেনে নিন যেসব খাবার খাবেন-

কাঁচা আম: আম শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে দারুণ উপকারী। গরমের দিনে এই ফল খেলে হিট স্ট্রোকের ঝুঁকি কমে। এই সময়ে লবণ দিয়ে কাঁচা আম খেতে পারেন।

ডাবের পানি: ডাবের পানিতে পেট ঠান্ডা থাকে। ডাবের পানি শরীরে সোডিয়াম, পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে।

টক দই: ভাত দিয়ে হোক বা ফল দিয়ে। কিংবা শুধুই। দই খাওয়া খুবই উপকারী। ফলে হজমও ভাল হবে, আর শরীরে পানির চাহিদাও মিটবে।

আরও পড়ুন: শসার উপকারিতা

অঙ্কুরিত মুগ ডাল: গরমের দিনে বিকেলে খিদে পেলে অঙ্কুরিত মুগ ডালের সালাড বানিয়ে খেতে পারেন। এতে ক্যালোরির পরিমাণ কম। তাই শরীরে তাপমাত্রা বাড়ে না।

লাউ: লাউও শরীরকে ঠান্ডা রাখতে বেশ উপকারী। তবে রান্না করা লাউয়ের তুলনায় কাঁচা লাউয়ের রসের উপকারিতা অনেক বেশি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা