ফাইল ছবি
লাইফস্টাইল

ফ্রিজের ঠাণ্ডা পানিতে শরীরের ক্ষতি

লাইফস্টাইল ডেস্ক: প্রচণ্ড গরমে অনেকে বাইরে তীব্র রোদ থেকে ঘরে ফিরেই ফ্রিজ থেকে ঠাণ্ডা পানির বোতল নিয়ে পানি পান করতে শুরু করেন। এতে শরীর কিছুটা শীতল হলেও, হতে পারে নানান ক্ষতি।

আরও পড়ুন: গ্যাস্ট্রিকের সমস্যায় ঘরোয়া সমাধান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ ডা. জাহানারা আক্তার সুমি জানান, অতিগরমে ঠাণ্ডা পানি পান করলে শরীরে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন অতিরিক্ত ঠাণ্ডা পানি আমাদের পাকস্থলীতে যে গ্যাস্ট্রিক জুস রয়েছে যা কিনা আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে সেই গ্যাস্ট্রিক জুসের স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত করে।

তিনি আরও বলেন, অতিরিক্ত ঠাণ্ডা পানি রক্ত নালি সংকুচিত করে। ফলে আমাদের খাদ্য হজম প্রক্রিয়াকে বাধা দেয়। এ কারণে আমাদের খাদ্য উপাদানের যে স্বাভাবিক শোষণ প্রক্রিয়া সেটি বাধাগ্রস্ত হয়।

আরও পড়ুন: শাহী বিরিয়ানি রেসিপি

ঠাণ্ডা পানি খাওয়ার ফলে শরীরের অভ্যন্তরের তাপমাত্রা অনেক কমে যায়। ফলে শরীরকে তখন তার অপটিমাম তাপমাত্রা নিয়ন্ত্রণে অতিরিক্ত ক্যালরি ব্যয় করতে হয়। এতে শরীরের স্বাভাবিকতা অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া গলাব্যথা, নাক বন্ধ, কাশিসহ এবং বিভিন্ন রেসপিরেটরি সিস্টেমে বিভিন্ন ইনফেকশনের সমস্যা বা শ্বাসকষ্ট জনিত সমস্যাও দেখা দিতে পারে।

ঠাণ্ডা পানি পান করলে হার্টরেট কম যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। সুতরাং গরমে বাইরে থেকে এসে সরাসরি আইস ওয়াটার না খেয়ে ভালো হয় যদি নরমাল টেম্পারেচারের পানি পান করা হয়। খেতে চাইলে ঠাণ্ডা পানি গ্লাসে কম পরিমানে নিয়ে স্বাভাবিক পানি মিশিয়ে পান করতে হবে। এতে অনেকাংশে বিপদ এড়ানো সম্ভব।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা