ফল আর চিকেন দিয়ে ইমিউনিটি বুস্টিং এর রেসিপি
লাইফস্টাইল

ফল আর চিকেন দিয়ে ইমিউনিটি বুস্টিং এর রেসিপি

সান নিউজ ডেস্ক:

ভিটামিন সি সহ অন্যান্য অ্যান্টিঅক্সিড্যান্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নানা জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে আনারস। ভিটামিন সি, ভিটামিন বি_৬, সামান্য পরিমাণে ভিটামিন কে, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, জিঙ্কে ভরপুর আনারস সপ্তাহে দুতিন দিন খাবারের তালিকায় রাখলে ইমিউন সিস্টেম জোরদার তো হবেই, তার সঙ্গে পেটের গোলমাল কমে হজম ক্ষমতা বাড়বে।

একই সঙ্গে আনারস ও আপেল খেলে কো-মর্বিডিটি অর্থাৎ ওবেসিটি, ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ ও হার্টের অসুখ নিয়ন্ত্রণে রাখা যাবে। স্বাদ বদলানোর পাশাপাশি ইমিউনিটি বাড়াতে আনারসের জুড়ি নেই। হবু মা আর আনারসে অ্যালার্জি আছে এমন মানুষ ছাড়া ছাড়া প্রত্যেকেরই এই ফলটি খাওয়া দরকার।

তবে অনেক বাচ্চাই ফল খেতে চায় না। তবে চিকেনে কারোরই না নেই। আনারস সহ সব রকমের ফল সবজিই খাইয়ে দিতে পারেন অনায়াসে। দেখবেন কেমন চেটেপুটে খাবে। ব্যাকরণ না মানলেও চিকেন হাওয়াইয়ান সালাদ নিজেদের মত করে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সহজেই।

উপকরণ: (৪ জনের জন্য)

বোনলেস চিকেন – ২৫০ গ্রাম, আনারসের টুকরো – ২ কাপ, আপেলের টুকরো – ১ কাপ, সেদ্ধ করা গাজর কিউব করে কাটা – ১/২ কাপ, পেঁয়াজ কুঁচি – ১/২ কাপ, ফেটানো ফ্রেশ ক্রিম – ১/২ কাপ (না হলেও চলে), গ্রেট করা চিজ – ২ কিউব, লেটুস – বড় পাতা পরিবেশনের জন্যে, পাতিলেবুর রস – ২ চামচ, লবণ, গোলমরিচ – ২ চামচ, মধু – ৪ চামচ, পানি ঝরানো দই – আধ কাপ, অলিভ অয়েল – বড় চামচে ২ চামচ, সাজানোর জন্য – ব্ল্যাক অলিভ, কাজু ও আখরোট ( না হলে সমস্যা নেই)।

প্রস্তুত প্রণালী:

চিকেনে লবণ, পাতিলেবুর রস ও গোলমরিচ গুঁড়ো মাখিয়ে সেদ্ধ করে নিন। কিউব করে কেটে সেদ্ধ করলে ভাল হয়, নইলে সুবিধা মতো টুকরো করে নিতে হবে। আনারস, আপেল ও সেদ্ধ করা গাজরের কিউবে মধু ও গোলমরিচ মাখিয়ে রাখুন। দই ভাল করে ফেটিয়ে নিন, সামান্য অলিভ অয়েল ও অল্প লবণ দিতে হবে। এবারে একটা বড় পাত্রে চিকেনের কিউবের সঙ্গে পেঁয়াজ কুঁচি ও সামান্য দই দিয়ে নেড়ে ভাল করে মিশিয়ে রাখুন। এর মধ্যে সব ফলের টুকরো দিয়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিন। দই ও অলিভ অয়েল মেশান। সালাদ পাত্রে হালকা সেদ্ধ লেটুস পাতা বিছিয়ে তার উপরে সালাদ সাজিয়ে দিন। এর ওপর গ্রেট করা চিজ ও ক্রিম ছড়িয়ে ব্ল্যাক অলিভ ও ড্রাই ফ্রুটস সাজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন। রাতে গুছিয়ে রাখলে জলখাবারেও চিকেন সালাদ পরিবেশন করতে পারেন। দারুণ স্বাদু এই সালাদ পরিবারের সকলেই চেটেপুটে খাবেন।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ক্যাম্প শুরু, নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা