লাইফস্টাইল

কলিজা ভুনার সহজ রেসিপি!

সান নিউজ ডেস্ক:

আগামীকাল শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদুল আযহা। ঘরে ঘরে মাংসের সমাহার। সবার ঘরেই মাংস রান্না হবে। কিন্তু অন্যদের থেকে একটু আলাদা কিছু তৈরি করে পরিবারের সবার মন জয় করতে পারেন। সেই উদ্দেশ্যেই সান নিউজ নিয়ে এলো ঈদ স্পেশাল রেসিপি।

ঈদ স্পেশাল রেসিপিতে আপনাদের জন্য থাকছে কলিজা ভুনার সহজ রেসিপি।

তাহলে চলুন জেনে নেই কি কি লাগছে মজাদার এই পদটি তৈরি করতে-

উপকরণ:

গরুর কলিজা- ১ কেজি, সয়াবিন তেল- আধা কাপ, পেঁয়াজ কুচি- ২ কাপ, রসুন বাটা- দেড় টেবিল চামচ, আদা বাটা- দেড় টেবিল চামচ, জিরা- আধা চা চামচ, দারুচিনি- ৩ স্টিক, এলাচ- ৫টি, লবঙ্গ- ৬টি, তেজপাতা- ৩টি, হলুদ গুঁড়া- আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া- ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া- স্বাদমতো, রসুন- ৮ কোয়া, লবণ- স্বাদমতো, আস্ত কাঁচা মরিচ- ৭-৮টি, ভাজা জিরার গুঁড়া- ১ চা চামচ।

রন্ধন প্রণালি:

বড় টুকরা করে কেটে নিন কলিজা। গরম পানিতে ৫ মিনিট সেদ্ধ করুন। এতে কলিজার ভেতরে থাকা ময়লা বেরিয়ে আসবে। এবার ভালো করে ধুয়ে কলিজার উপরের পাতলা আবরণটি উঠিয়ে নিন। এতে রান্নার পর কলিজা শক্ত হবে না। ছোট ছোট টুকরা করে কেটে নিন কলিজা।

পাত্রে তেল গরম করে জিরা ও গরম মসলা দিয়ে ফোঁড়ন দিন। ২ মিনিট নেড়ে দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম করে ভেজে সব বাটা ও গুঁড়া মসলা দিন। সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে কলিজার টুকরা দিয়ে দিন। রসুনের কোয়া ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে মিশিয়ে নিন। ৭-৮ মিনিট ভাল করে নেড়েচেড়ে রান্না করুন। আধা কাপ পানি দিয়ে সেদ্ধ করুন কলিজা। সেদ্ধ হয়ে আসলে ভাজা জিরার গুঁড়া, আধা কাপ পেঁয়াজ কুচি ও আস্ত কাঁচা মরিচ চিড়ে দিয়ে দিন। কম আঁচে ৫ মিনিট ঢেকে রাখুন। এরই মধ্যে তেল ভেসে উঠবে। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

ভাত, খিচুড়ি কিংবা পরোটার সঙ্গে এই কলিজা ভুনার জুড়ি নেই।

একই উপায়ে খাসির কলিজাও ভুনা করতে পারবেন।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা