লাইফস্টাইল

গরুর শাহী কোরমার সহজ রেসিপি!

সান নিউজ ডেস্ক:

আগামীকাল শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদ-উল আযহা। ঘরে ঘরে মাংসের সমাহার। সবার ঘরেই মাংস রান্না হবে। কিন্তু অন্যদের থেকে একটু আলাদা কিছু তৈরি করে পরিবারের সবার মন জয় করতে পারেন। সেই উদ্দেশ্যেই সান নিউজ নিয়ে এলো ঈদ স্পেশাল রেসিপি।

ঈদ স্পেশাল রেসিপিতে আপনাদের জন্য থাকছে গরুর মাংসের শাহী কোরমা রেসিপি।

তাহলে চলুন জেনে নেই কি কি লাগছে মজাদার এই খাবারটি তৈরি করতে-

উপকরণ:

হাড়সহ গরুর মাংস- ১ কেজি, সয়াবিন তেল- আধা কাপ, টক দই- ৪ টেবিল চামচ, কিসমিস- ২ টেবিল চামচ, কাজু বাদাম- ৫টি, চিনাবাদাম- দেড় টেবিল চামচ, সাদা এলাচ- ১০ টি, জয়ত্রী- ১টি, জয়ফল- অর্ধেক, তেজপাতা- ৩টি, দারুচিনি- ৪ স্টিক, সবুজ এলাচ- ৪ টি, কালো এলাচ- ২টি, পেঁয়াজ কুচি- ১ কাপ, পেঁয়াজ বাটা- ৪ টেবিল চামচ, আদা বাটা- ৩ টেবিল চামচ, রসুন বাটা- দেড় টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া- আধা টেবিল চামচ, মরিচের গুঁড়া- পরিমাণমতো, লবণ- স্বাদমতো, গুঁড়া দুধ- ২ টেবিল চামচ, ক্রিম বা মালাই- ২ টেবিল চামচ, পেঁয়াজের বেরেস্তা- দেড় টেবিল চামচ, চিনি- আধা চা চামচ, কাঁচা মরিচ- ৬টি।

রন্ধন প্রণালি:

দই ও মসলার মিশ্রণ তৈরির সব উপকরণ একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। কড়াইতে তেল গরম করে গরম মশলা ভেজে নিন। সাথে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হয়ে আসলে সব বাটা ও গুঁড়া মশলা দিয়ে দিন। সাথে দইয়ের মিশ্রণ দিয়ে ভাল করে মিশিয়ে মশলাটা কষিয়ে নিন। কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দেবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিন। আলাদা পানি না দিয়ে মাংসের পানিতেই কষিয়ে নিন। সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিন। তবে খেয়াল রাখতে হবে যে মাংস লেগে না যায়। এর জন্য একটু পর পর নেড়ে দিতে হবে। পানি শুকিয়ে গেলে প্রয়োজন মতো গরম পানি দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে গুঁড়া দুধ, ক্রিম, পেঁয়াজের বেরেস্তা, চিনি, কাঁচা মরিচ চিড়ে দিয়ে নেড়ে ডেকে রাখুন। ৫ মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন পোলাও কিংবা নান রুটির সঙ্গে।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ঝালকাঠিতে সাধারণ পৌরবাসীর মানব বন্ধন

ঝালকাঠি পৌরসভায় নাগরিক সনদপত্র ও চেয়ারম্যান সার্টিফিকেট নিতে গিয়ে সাধারণ মানু...

মুন্সীগঞ্জ পৌরসভার গতি ফিরবে সড়ক উন্নয়নে 

মুন্সীগঞ্জ পৌরসভার সড়কে পাশে পল্লী বিদ্যুতের প্রায় ৪০টি বৈদ্যুতিক খুঁটি নিরাপ...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধক ক্ষেপণ...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৫

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা