লাইফস্টাইল

এই ঈদে মিট সস তৈরি করুন ঘরেই!

সান নিউজ ডেস্ক:

আগামীকাল শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদ-উল আযহা। ঘরে ঘরে মাংসের সমাহার। সবার ঘরেই মাংস রান্না হবে। কিন্তু অন্যদের থেকে একটু আলাদা কিছু তৈরি করে পরিবারের সবার মন জয় করতে পারেন। সেই উদ্দেশ্যেই সান নিউজ নিয়ে এলো ঈদ স্পেশাল রেসিপি।

ঈদ স্পেশাল রেসিপিতে আপনাদের জন্য থাকছে মিট সস তৈরি করার সহজ রেসিপি।

তাহলে চলুন জেনে নেই কি কি লাগছে মজাদার এই খাবারটি তৈরি করতে-

উপকরণ:

মাংসের কিমা- আধা কেজি, অলিভ অয়েল- পরিমাণ মতো, পেঁয়াজ- ২টি (কুচি), গাজর- ১টি (কুচি), রসুন- ৫, কোয়া (কুচি), শুকনো বেসিল- ২ টেবিল চামচ, শুকনো অরিগ্যানো- আধা চা চামচ, টমেটো পিউরি- সাড়ে ৩ কাপ কাপ, গোলমরিচের গুঁড়া- পরিমাণ মত, পাপরিকা- পরিমাণ মত, চিলি ফ্লেকস- পরিমাণ মত, লবণ- স্বাদ মতো, ধনিয়া পাতা কুচি- ২ চা চামচ।

রন্ধন প্রণালি:

অলিভ অয়েল গরম করে মাংসের কিমা ভেজে নিন মাঝারি আঁচে। বাদামি হয়ে গেলে উঠিয়ে রাখুন। একই প্যানে পেঁয়াজ, রসুন ও গাজর কুচি দিয়ে ভাজুন ৫ মিনিট। ভাজা মাংস দিয়ে নেড়ে নিন। টমেটো পিউরি, আধা কাপ পানি, স্বাদ মতো লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে দিন। শুকনো অরিগ্যানো, শুকনো বেসিল, পাপরিকা ও ধনিয়া পাতা দিন। কম আঁচে রান্না করুন। প্যান ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে রেখে দিন ১৫ থেকে ২০ মিনিট। কিছুক্ষণ পর পর নেড়ে দেবেন। ঘন হয়ে গেলে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন।

এই মিট সস দিয়ে পাস্তা বা স্পেগেটি বানিয়ে ঈদে অতিথি আপ্যায়নে আনুন নতুনত্ব।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা