লাইফস্টাইল

ছুটির দিনে বৃষ্টি আর পাতলা খিচুড়ি!

সান নিউজ ডেস্ক:

বাঙালির জীবনে খিচুড়ি আর বৃষ্টি এক অলিখিত যুগলবন্দী। এই বৃষ্টিতে খিচুড়ি খেতে পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দুস্কর। আর দিনটি যদি ছুটির দিন হয় তাহলে তো কোন কথাই নেই। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে বৃষ্টির দিনটি খুব সহজেই উপভোগ করা যায় খিচুড়ির সঙ্গে। তবে খিচুড়ি এ দেশে দুই প্রকার- ভুনা খিচুড়ি আর পাতলা খিচুড়ি। দুটোর স্বাদ দু'রকম হলেও তৃপ্তির ঢেকুর উঠে দুটোতেই। তবে পাতলা খিচুড়িতে তুলনামূলক ঝামেলা কম।

তাহলে আর দেরি কেন? কোন রকম ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে ফেলুন সুস্বাদু ও স্বাস্থ্যকর পাতলা খিচুড়ি। চলুন দেখে নেই কি কি লাগছে এই খিচুড়ি তৈরিতে-

উপকরণ:

বাসমতি চাল আধা কাপ, মুগডাল আধা কাপ, মুসরডাল আধা কাপ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা. চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরার গুঁড়ো ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ১ চা. চামচ, দারুচিনি ১ টা স্টিক, এলাচ ৩ থেকে ৪ টা, তেঁজপাতা ২ টা, কাঁচামরিচ ৫ থেকে ৬ টা, ঘি ১ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ পরিমানমতো।

রন্ধন প্রণালী:

শুরুতেই মুগডাল ভেজে নিন, এখন ডাল আর চাল মিশিয়ে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তারপর একটা প্যানে তেল ঢেলে গরম করে নিন। তেল গরম হয়ে গেলে এলাচ, দারুচিনি এবং তেঁজপাতা দিয়ে একটু নেড়ে এক কাপের অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দিন, পেঁয়াজগুলো হালকা বাদামী রঙ হলে এক এক করে অন্যান্য সকল মসলাগুলো দিয়ে একটু কষিয়ে নিন। এখন ধুঁয়ে রাখা চাল এবং ডাল দিয়ে আরো তিন থেকে চার মিনিট কষিয়ে সাত বা আট কাপ পানি এবং লবণ পরিমানমতো দিয়ে ঢেকে জ্বাল দিতে থাকুন (পানি বেশি লাগলে পরে আরো পানি দিতে পারেন)। চাল ডাল নরম হয়ে পানি শুকিয়ে এলে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে একটু ব্ল্যান্ড করে নিন, অথবা ঘুটনি দিয়ে ঘুটে নিন। এখন কাঁচা মরিচগুলো দিয়ে দিন। এখন আর একটা প্যানে তেল দিয়ে গরম করে, রসুন কুচি এবং বাকি পেঁয়াজ কুচিগুলো একসঙ্গে ভেজে নিন, এরপর খিচুড়িটাকে বাগার দিয়ে লবণ চেখে দেখেন, ঠিক থাকলে খিচুড়ির উপর ঘি দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন। ব্যস তৈরি হয়ে গেল। এবার মাংস, আচার কিংবা বেগুন ভাজির সঙ্গে পরিবেশন করুন দারুণ মজার পাতলা খিচুড়ি।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা