আলু কাবাব
লাইফস্টাইল

ঘরে বানান মচমচে আলু কাবাব

সান নিউজ ডেস্ক:

মাংসের কাবাব তো রোজই খেয়ে থাকেন। আজকাল নিশ্চই মাছের কাবাবও খাওয়া হয়ে থাকে। কিন্তু করোনার কারণে ঘরে বন্দি হয়ে বাইরের মজাদার সব কাবাব খেটে পারছেন না নিশ্চই। আর ঘরে মাংসের কাবাব বানানো খুব ঝামেলার। তাই তো আপনাদের জন্য আজ নিয়ে এসেছি সহজ একটি রেসিপি। আলু দিয়ে কাবাব। অবাক হচ্ছেন নিশ্চই! মজাদার এই খাবারটি একবার খেলে বার বার খেতে চাইবেন। চলুন তাহলে দেখে নেই কি কি লাগছে এই কাবাব তৈরিতে-

আলুর মিশ্রণ তৈরির উপকরণ:

আলু- ৩টি (সেদ্ধ করে চটকে নেওয়া),পেঁয়াজ- অর্ধেকটি (কুচি), কাঁচা মরিচ- ১টি (কুচি) , আদা বাটা- আধা চা চামচ, আমচুর- আধা চা চামচ, চাট মসলা- আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ, হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ, গরম মসলা গুঁড়া- আধা চা চামচ, জিরার গুঁড়া- আধা চা চামচ, মরিচ গুঁড়া- ১/৪ চা চামচ , পুদিনা পাতা কুচি- ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ, লবণ- স্বাদ মতো, ব্রেড ক্রাম্ব- ১/৪ কাপ

অন্যান্য উপকরণ:

কর্ন ফ্লাওয়ার- ২ টেবিল চামচ, ময়দা- ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া- ১/৪ চা চামচ, লবণ- আধা চা চামচ, পানি- আধা কাপ, ব্রেড ক্রাম্ব- ১ কাপ (কোটিংয়ের জন্য), তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালি

আলু সেদ্ধ করে চটকে নিন। আলু মাখার সব উপকরণ একসঙ্গে মেখে নিন। এবার ময়দা, কর্ন ফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া, লবণ ও আধা কাপ পানি একসঙ্গে মিশিয়ে ব্যাটার তৈরি করুন। আলুর মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে পছন্দ মতো আকৃতির কাবাব তৈরি করুন। ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নিন। গরম তেলে ভেজে তুলুন মচমচে করে। পরিবেশন করুন টমেটো সস কিংবা পুদিনা সসের সঙ্গে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা