লাইফস্টাইল

মেঘলা দিনে ইলিশ খিচুড়ির যুগলবন্দী

সান নিউজ ডেস্ক:

খিচুড়ির সাথে ইলিশ যেন লায়লা মজনুর যুগলবন্দী। আর বর্ষা যেন এই যুগলবন্দীর সন্ধিক্ষণ।

এই বর্ষায় খিচুড়ির চেয়ে উপাদেয় পদ আর কী হতে পারে! আর বাজারে এখন ইলিশ মাছের ছড়াছড়ি। আর মেঘলা দুপুরে যদি ইলিশ আর খিচুড়ির যুগলবন্দী হয়, তাহলে তো আর কথাই নেই! তাহলে আজ অন্য সব পদ দূরে সরিয়ে রেখে পাত ভরে উঠুক লোভনীয় ইলিশ খিচুড়িতে।

তাহলে আর দেরি কেন? চলুন জেনে নেই কীভাবে বানাবেন ইলিশ খিচুড়ি।

ইলিশ খিচুড়ি বানাতে যে সব উপকরণ লাগবে:

ইলিশ মাছ ৫-৬ টুকরো, রসুন বাটা ১ চামচ, গোবিন্দভোগ চাল ২ কাপ, পেঁয়াজ কুচি ২ চামচ, মুসুর ডাল আধা কাপ, আদা বাটা আধা চামচ, পেঁয়াজ বাটা ২ চামচ, ধনে ১ চামচ, হলুদ ১ চামচ, নারকেলের দুধ আধা কাপ, শুকনো মরিচের গুঁড়ো ১ চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, এলাচ ২টি, তেল আধা কাপ, দারচিনি ২ টুকরো, লবণ পরিমাণ মতো।

রন্ধন প্রণালি:

বড় বড় টুকরো করে কাটা ইলিশ মাছে সামান্য লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে অন্তত ৩০ মিনিট।

কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি লাল করে ভেজে সব মসলা দিয়ে কষাতে হবে।

কিছু ক্ষণ পর কড়াইতে মাছের টুকরোগুলো ছেড়ে দিয়ে একসঙ্গে কষাতে হবে মিনিট পাঁচেক।

মাছ কষানো হলে সাবধানে তুলে রাখতে হবে। ওই মসলাতে এ বার চাল ও ডাল দিয়ে কষিয়ে মাপ মতো গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে।

খিচুড়ির পানি কমে এলে তুলে রাখা মাছগুলো দিয়ে নারকেলের দুধ দিয়ে কম আঁচে অন্তত ১৫ মিনিট ধরে রান্না করুন। ব্যাস, এ বার গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা ইলিশ খিচুড়ি।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা