লাইফস্টাইল

বৃষ্টির রাতে চিংড়ি ভুনা হবে ভাতের সাথে

সান নিউজ ডেস্ক:

মাছে-ভাতে বাঙালির পাত সাজবে, অথচ তাতে চিংড়ির পদ থাকবে না, তা আবার হয় না কি! মাছ নয় এমন এক সুখাদ্যকে ‘মাছ’ বলে ডাকতে ভালইবাসে বাঙালি। তাই প্রিয় পদের তালিকায় অনায়াসে নিয়ে ফেলে ‘চিংড়ি মাছ’-এর নাম। আর বৃষ্টিভেজা রাতে গরম ভাতের সাথে চিংড়ি ভুনা দিয়ে মাখিয়ে খাওয়ার মজা শুধু বাঙ্গালিরাই বুঝে। তাই তো আজ আপনাদের জন্য রইল কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি ভুনা করবেন সেই রেসিপি। চলুন জেনে নেই কি কি লাগছে-

উপকরণ:

বাগদা চিংড়ি: ৫ টি (মাঝারি আকারের), সরিষার তেল: ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়ো: আধ চা চামচ, জিরা গুঁড়ো: আধ চা চামচ, ধনিয়া গুঁড়ো: আধ চা চামচ, মরিচের গুঁড়ো: স্বাদ অনুযায়ী, পেঁয়াজবাটা: ২ টেবিল চামচ, আদাবাটা: এক টেবিলচামচ, রসুন বাটা: এক টেবিলচামচ, পোস্তবাটা: এক চা চামচ, ধনেপাতা কুচি: এক টেবিল চামচ, গরমমশলার গুঁড়ো: আধ চা চামচ, লবণ: স্বাদ অনুযায়ী, কাঁচা মরিচ: স্বাদ অনুযায়ী

রন্ধন প্রণালি:

কড়াইতে তেল গরম করে তাতে হেডলেস করে রাখা চিংড়ি ছেড়ে ভাল করে ভেজে নিন। অনেকেই চিংড়ির খোসা ছাড়ান না রান্নার সময়। তবে খোসা ছাড়ালে মশলা সরাসরি চিংড়ির গায়ে ঢুকে স্বাদ বাড়াবে। মাছ ভাজা হলে এই তেলেই পেঁয়াজ বাটা যোগ করে কিছু ক্ষণ কষিয়ে নিন। এর পর এতে আদা বাটা, রসুন বাটা, লবণ যোগ করুন। একটি পাত্রে সব রকমের গুঁড়ো মশলা মিশিয়ে একটু পানি দিয়ে একটি থকথকে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট এ বার বাটা মশলাগুলির মধ্যে যোগ করুন। ভাল করে মশলা কষান। কষানো শেষ হলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। এ বার তাতে স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ ও চিংড়ি যোগ করুন। তেল-মশলার সঙ্গে চিংড়ি ভাল করে কষানো হলে পোস্তবাটা যোগ করুন। অল্প নেড়ে চাপা দিয়ে দিন। ফুটে গেলে গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা কুচি যোগ করে নামিয়ে নিন। আর গরম ভাতের পাতে তুলে দিন মজাদার চিংড়ি ভুনা।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা