লাইফস্টাইল

ঘরে বানান চ্যাপা শুঁটকি ভুনা

সান নিউজ ডেস্ক:

বাসা-বাড়ি কিংবা রেস্তোরাঁয় ভর্তার আবেদনে কমতি নাই। তবে ভর্তা যদি হয় শুঁটকির তবে অনেকের নাক উঁচুতে উঠে যেতে পারে। এটি এমনই এক খাবার, যা কিনা কারো দু চোখের শত্রু, আবার কারো কাছে সব চেয়ে মজাদার খাবার। এতটাই মজাদার যে অনেকেই দু-তিন প্লেট নাকি শুধু শুঁটকির ভর্তা দিয়েই খেয়ে ফেলেন।

আসছে কোরবানির ঈদ। তিন বেলা গরুর মাংস খেয়ে অনেকের জিভ ভোতা হয়ে যেতে পারে। আর ভোতা জিভে স্বাদ ফিরাতে শুঁটকির জুড়ি নেই। তাই আগে থেকেই টুকে রাখুন মজাদার এই চ্যাপা শুঁটকির রেসিপিটি। অনেকে মরিচ দিয়ে শিলপাটাতে বেটে চ্যাপা শুঁটকি ভর্তা বানান আবার অনেকে পছন্দ করেন মশলা দিয়ে কষিয়ে রান্না করতে। তাহলে চলুন জেনে নেই কি কি লাগছে চ্যাপা শুঁটকির ভর্তা বানাতে-

উপকরণ:

৭-৮ টা চ্যাপা শুঁটকি, ১০-১৫ টা দেশি পেয়াজ, ২ টি রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেল, লবণ, কাচা মরিচ এবং ধনে পাতা।

রন্ধন প্রণালি:

৭-৮টা চ্যাপা শুঁটকি নিন। এবার খুব ভালো করে ধুয়ে ফেলুন। গায়ের ছোট ছোট আঁশ ভালো করে পরিষ্কার করবেন। চাইলে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এতে করে আঁশগুলো দ্রুত উঠে যাবে। দেশি পেঁয়াজ কুঁচি করতে হবে। রসুনকুঁচি (কোয়াগুলো গোল গোল করে কাটলেই হবে) নিতে হবে।

প্রথমে তেলে পেঁয়াজ আর রসুন ঢেলে বেশ খানিকক্ষণ নাড়ুন। মাংস রান্নার সময় পেঁয়াজ যতক্ষণ ভাজতে হয়, তার চেয়ে একটু বেশি সময় ভাজুন। পেঁয়াজ হালকার চেয়ে একটু বেশি বাদামি রং হয়ে এলে সিদ্ধ ও নরম হয়ে যাবে। তখন হলুদ, মরিচ আর লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। তারপরে শুঁটকি দিয়ে দিন। এরপরে আবারও নাড়ুন। ঢেকে রেখে দিন, একটু পর পর খুলে আবারও নাড়ুন। কিছুক্ষণ পরে যখন পুরোটার রং গাঢ় বাদামি হয়ে যাবে, শুঁটকি, পেঁয়াজ, রসুন কিছুই আলাদা করে চেনা যাবে না। যখন পেঁয়াজ আর মসলা থেকে তেল আলাদা হয়ে ভেসে উঠবে, তখন নামিয়ে ফেলুন। এবার ধনিয়াপাতা কুঁচি দিয়ে পরিবেশন করুন গরম ভাতের সাথে। শুঁটকিপ্রেমীরা আটার সাদা রুটি দিয়েও খেতে পারেন।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ক্যাম্প শুরু, নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা