লাইফস্টাইল

ঘিয়ে ভাজা দুধ সেমাই রেসিপি!

সান নিউজ ডেস্ক:

আগামীকাল শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদ-উল আযহা। আর বাংলাদেশে এখন ঈদ মানেই হচ্ছে হরেক রকমের সেমাই। ঈদ উৎসব সেমাই ছাড়া এখন অপূর্ণ। কতো রকমের সেমাই! লাচ্ছা সেমাই, জর্দা সেমাই, দুধ সেমাই, শাহী সেমাই, আরো কত কি! সকালের নাশতায় পরোটা-রুটির সঙ্গী, বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি খাদ্য বিকল্প, চটজলদি মেহমান আপ্যায়নের মাধ্যম। ঈদে প্রতি ঘরেই সেমাই রান্না হয়। কিন্তু আপনি চাইলেই অন্যদের থেকে একটু আলাদা কিছু তৈরি করে পরিবারের সবার মন জয় করতে পারেন। সেই উদ্দেশ্যেই সান নিউজ নিয়ে এলো ঈদ স্পেশাল রেসিপি।

ঈদ স্পেশাল রেসিপিতে আপনাদের জন্য থাকছে দুধ সেমাই তৈরির সহজ রেসিপি।

তাহলে চলুন জেনে নেই কি কি লাগছে মজাদার এই সেমাই তৈরি করতে-

উপকরণ:

দুধ- ২ লিটার, চিনি- আধা কাপ (স্বাদ অনুযায়ী কম বেশী করা যেতে পারে), সেমাই- ২০০ গ্রাম (একটু কমবেশি হলে সমস্যা নেই), কিসমিস- ইচ্ছা অনুযায়ী, দারচিনি- ২/৩ টুকরো, এলাচ- ২/৩ টি, কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি- ইচ্ছা অনুযায়ী, ঘি- ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি:

২ লিটার দুধের মাঝে দিয়ে দিন এলাচ দারচিনি। এবার মৃদু আঁচে জ্বাল দিন। জ্বাল দিয়ে দুধের পরিমাণ অর্ধেক করে নিতে হবে। দুধে ঘন সর পড়বে, সেই সর চামচ দিয়ে নেড়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে এবং চিনি মেশাতে হবে। কিসমিস দিতে চাইলে সেটাও এই সময়ে যোগ করুন, তাতে কিসমিসগুলো দুধ শুষে নিয়ে ফুলে উঠবে। এবার কড়াইতে ঘি গরম করে তাতে সেমাই হাল্কা লাল করে ভেজে নিতে হবে। এবং দুধের মাঝে সেমাই ছেড়ে দিতে হবে আলতো করে। এখন নেড়ে নেড়ে ৩ থেকে ৪ মিনিট জ্বাল দিন এবং ঢেলে নিন বাটিতে। বাটিতে নামাবার পর মনে হবে দুধের তুলনায় সেমাই বোধহয় খুবই কম হয়ে গেলো। কিন্তু আসলে তা নয়। কমপক্ষে ৩ থেকে ৪ ঘণ্টা রেখে দিন, সেমাই দুধ শুষে নিয়ে ফুলে উঠবে সুন্দর করে। উপরে জমবে সরের পুরু আস্তরণ। এবার চাইলে বাদাম কুচি ছিটিয়ে পরিবেশন করুন, কিংবা এয়ার টাইট বাক্সে সংরক্ষণ করুন ফ্রিজে। সেমাই পরিবেশন করতে হয় ঠাণ্ডা, ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করলে স্বাদে যোগ হবে নতুন মাত্রা।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা