ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

পাকা কলা দীর্ঘদিন সতেজ রাখুন

লাইফস্টাইল ডেস্ক: পুষ্টিগুণে ভরপুর একটি ফল কলা, আবার দামেও স্বস্তা। ক্ষুদা মেটাতেও অনেকে কলা খেয়ে থাকেন। তাই প্রায় সকলেরই খাবারের তালিকাই কলা থাকেই।
অনেকে একসাথে কয়েক ডজন পাকা কলা কিনে বাসায়ও রাখেন। কিন্তু কলা দ্রুত পঁচনশীল হওয়ায় দুই-তিন দিন যাওয়ার পরই পঁচতে শুরু করে, ফলে কারণে প্রায়ই অর্ধেক কলা ফেলে দিতে হয়।

আরও পড়ুন: কাঁচা কাঁঠালের উপকারিতা

কয়েকটি নিয়ম জানা থাকলে সহজেই পাকা কলা দীর্ঘদিন তাজা রাখা যাবে। যেমন-

সবুজ কলা কিনুন: একসঙ্গে বেশি কলা কিনলে, সব কলা সম্পূর্ণ পাকা না কিনে বরং কিছু কিছু আধা পাকা কলা কিনুন।
সঠিকভাবে সংরক্ষণ করুন: পাকা কলা কিনে বাসায় আসার পরপরই প্লাস্টিকের ব্যাগ থেকে কলা বের করে নিন। কলার ওপর যাতে সরাসরি তাপ বা সূর্যের আলো না পড়ে। গ্যাস, স্টোভ, হিটার এবং জানালা থেকে পাকা কলা দূরে রাখুন।
পাকা কলা ফ্রিজে রাখুন: পাকা কলা প্লাস্টিকের ব্যাগে ভরে সিল করে ফ্রিজে রাখুন। খোসা কালো হয়ে যেতে পারে, কিন্তু কলা খারাপ হবে না। পাকা কলা কমপক্ষে এক সপ্তাহ ফ্রিজে রাখতে পারেন।
ফ্রিজে কলা আলাদা রাখুন: ফ্রিজে সব কলা একসঙ্গেনা রেখে আলাদা আলাদা রাখুন। এমন করলে কলার খোসা দ্রুত নষ্ট হবে না। আবার খোসা ছাড়িয়ে অথবা টুকরো টুকরো করে কেটে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রাখতে পারেন কলা।
অন্যান্য ফল থেকে দূরে রাখুন: অন্যান্য পাকা ফলের থেকে কলা সবসময় দূরে রাখুন। কারণ পাকা ফল ইথিলিন গ্যাস উৎপন্ন করে এবং কাঁচা ফল ইথিলিনের সংস্পর্শে এলে দ্রুত পাকতে থাকে।

আরও পড়ুন: ডিমের খোসা ছাড়ানোর পদ্ধতি

কলা ঝুলিয়ে রাখুন: কলা ঝুলিয়ে রাখলে তা দেরিতে পাকে। কারন কলা ঝুলিয়ে রাখলে ইলিথিন গ্যাস নির্গত হওয়ার প্রক্রিয়া ধীর গতির হয়। তাই কলা পাকে দেরিতে।
কলার কাণ্ড ঢেকে রাখুন: ঝুলিয়ে না রাখেন তাহলে কলার কাণ্ড প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়ে রাখুন। এতে ইথিলিন গ্যাস কম ছড়াবে এবং কলাও পাকবে ধীরে। তথ্যসূত্র: ইন্টারনেট

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা