ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

কাঁচা কাঁঠালের উপকারিতা

লাইফ স্টাইল ডেস্ক : বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল খেতে কমবেশি সবাই পছন্দ করেন। চলছে বসন্ত মৌসুম গাছে গাছে এখন ছোট ছোট কাঁচা কাঁঠাল নিশ্চয়ই দেখেছেন। একে কাঁচা অবস্থায় এঁচোড় আর পাকলে কাঁঠাল বলা হয়।

আরও পড়ুন : খুশখুশে কাশির সমাধান

কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের বাহারি পদের রান্না অনেকেই খেতে পছন্দ করেন। ফল হিসেবে খাওয়া হয় কাঁঠাল, আর এঁচোড় সবজি হিসেবে। তবে এঁচোড় কি কেবল স্বাদের জন্য খাওয়া হয়?

পুষ্টিবিদদের জানিয়েছেন, এঁচোড়ের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে । ভারতের সেলিব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিওয়েকার এ বিষয়ে জানান, কাঁঠাল একটি সুপারফুড। ওজন কমানো থেকে শুরু করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁঠালে থাকা পুষ্টিগুণ।

চলুন জেনে নেই কাঁচা কাঁঠাল বা এঁচোড় খেলে কোন কোন রোগ থেকে মিলবে মুক্তি :

আরও পড়ুন : চুলে লবঙ্গ ব্যবহারের উপকারিতা

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় :

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে এঁচোড়। এতে থাকা ভিটামিন এ ও সি থাকে, যা বহু রোগ দূরে রাখতে সাহায্য করে।

ক্যানসারের ঝুঁকি কমায় :

একটি নির্দিষ্ট বয়সের পর থেকে কোলন ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়, তাই নিয়মিত খাবারের তালিকায় যদি এঁচোড় রাখতে পারেন তাহলে কোলন ক্যানসারের ঝুঁকি কমবে অনেকটাই।

হৃদরোগের ঝুঁকি কমায় :

হৃদপিণ্ডকে সুস্থ রাখতেও এঁচোড়ের জুড়ি মেলা ভার। এর মধ্যে যে পটাশিয়াম, ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে, তা বিভিন্ন রকমের হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

আরও পড়ুন : ডিমের খোসা ছাড়ানোর পদ্ধতি

রক্তে শর্করার মাত্রা বজায় রাখে :

বিশেষজ্ঞদের মতে, কাঁচা কাঁঠালে ২০৬ গ্রাম ও কাঁঠালের বীজে ৬.৬ গ্রাম প্রোটিন পাওয়া যায়। এই প্রোটিন দেহের গঠনে সাহায্য করে। কাঁঠালে থাকে শ্বেতসার। যারা মাছ-মাংসের প্রোটিন গ্রহণ করেন না, তারা এই এঁচোড় খেতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, মাংস খেলে যে উপকার পাওয়া যায়, তার অনেকটাই পাওয়া যায় এঁচোড় খেলেও। ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ উপকারী এঁচোড়।

আরও পড়ুন : যত্নে রাখুন বই

ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায় :

পুষ্টিবিদদের মতে, এঁচোড় শুধুই স্বাদের জন্য খাওয়া হয় না। হৃদরোগ প্রতিরোধ করতে এর জুড়ি মেলা ভার।

রক্তে যে খারাপ কোলেস্টেরল আছে তা কমাতে সাহায্য করে এঁচোড়। এছাড়া কাঁঠাল ফাইবারসমৃদ্ধ ফল হওয়ায় হজমশক্তি বাড়ায় ও পেট পরিষ্কার রাখে। সূত্র: ওয়েবএমডি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা