ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

যত্নে রাখুন বই

লাইফস্টাইল ডেস্ক : বইপড়া যাদের শখ, বই সংগ্রহও করেন তারা। অনেকের বাড়িতেই বইয়ের সেলফ বা র‍্যাক থরে থরে সাজানো থাকে একাধিক বই।

আরও পড়ুন : ফের টি-২০ চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া

বই ভালবাসা আর যত্ন নেয় এক কথা নয়। বই পড়তে ভালোবাসলেও ঠিক পদ্ধতিতে বই সংরক্ষণ করতে পারেন না সবাই। ফলে বইগুলো নষ্ট হয়ে যায়। আবার প্রয়োজনের সময় খুঁজে পেতে বেগ পেতে হয়।এতে বই পড়ার আনন্দ কমে যায়।

তাই মাঝেমাঝে বইয়ের যত্ন নেওয়া প্রয়োজন। তবেই শখের বইগুলো দীর্ঘ দিন ঠিক থাকবে।

আরও পড়ুন : শিবপ্রসাদ চট্টোপাধ্যায়’র প্রয়াণ

জেনে দেখে বইয়ের যত্ন নেওয়ার সহজ কিছু টিপস :

(১) শুয়ে শুয়ে বই পড়লে বাঁধানো বইয়ের উপর চাপ পড়ে। এতে বইয়ের বাঁধাই নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে মোটা বাঁধাই করা বইয়ের ক্ষেত্রে এমন হওয়া স্বাভাবিক। তাই এই অভ্যাস ত্যাগ করাই ভালো।

(২) নিয়মিতভাবে বইয়ের তাক বা র‍্যাক পরিষ্কার করতে হবে। সপ্তাহে অন্তত একদিন বইয়ের তাক থেকে ধুলা ঝেড়ে পরিষ্কার রাখা প্রয়োজন।

আরও পড়ুন : বিশ্বে আরও ২১১ প্রাণহানি

(৩) বইয়ের তাকে অবশ্যই ন্যাপথলিন জাতীয় কিছু দিয়ে রাখুন। তাহলে বইয়ের মধ্যে কখনও পোকা আসতে পারবে না।

(৪) বই অগোছালো করে না রেখে বরং সুন্দর করে গুছিয়ে রাখা প্রয়োজন। এতে বইয়ের তাক দেখতেও ভালো লাগবে এবং বইয়ের যত্নও হয়।

(৫) বইয়ের মধ্যে লেখালিখি করা কিংবা দাগ দেওয়া ভালো অভ্যাস নয়। পড়ার সময় বুকমার্ক ব্যবহার করুন। বইয়ের পাতা মুড়ে রাখলে বই তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে।

আরও পড়ুন : ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

(৬) পুরনো বই রাখার তাক বা র‍্যাক সম্ভব হলে নতুন করে বানিয়ে নিন। কারণ বিভিন্ন পোকা, দেওয়ালের স্যাঁতস্যাঁতে ভাব থেকে বই অল্প সময়েই নষ্ট হতে পারে।

(৭) বইয়ের তাক বা র‍্যাক এমন জায়গায় রাখুন যেখানে বাতাস আসে। তবে তা জানলার ধারে নয়। দেয়ালে ঘেরা স্থানে রাখলে কোনো ভাবেই বইয়ের গায়ে রোদ-বৃষ্টি বেশি লাগবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা