ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

চুলে লবঙ্গ ব্যবহারের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : নানা কারণে আমাদের চুলের বৃদ্ধি কমে আসতে পারে। বয়সজনিত কারণ ছাড়াও মাথার ত্বকে সংক্রমণ, দূষণ, অস্বাস্থ্যকর খাবার খাওয়া ইত্যাদিও চুল কমে যাওয়ার জন্য দায়ী। আবার অনেক সময় যত্নের অভাবেও অকালে চুল হারাতে হয়।

আরও পড়ুন : বিজ্ঞান ও গবেষণা জাতির জন্য গুরুত্বপূর্ণ

এদিকে রান্নাঘরে পাওয়া যায় এমন একটি উপাদান হলো লবঙ্গ। রান্নায় স্বাদ ও গন্ধ বাড়াতে ব্যবহার করা এই মসলা। লবঙ্গ চুল ভালো রাখতেও কার্যকরী ভূমিকা রাখে।

এক্ষেত্রে লবঙ্গের পানি ব্যবহার সবচেয়ে উপকারি। লবঙ্গের পানিতে থাকে ফাইটোনিউট্রিয়েন্ট, যা অ্যান্টি-হেয়ার লস হিসেবে কাজ করে। তাই চুল পড়া রোধ করতে চাইলে এটি ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন : তাপমাত্রা আরও বাড়তে পারে

বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, লবঙ্গ দিয়ে তৈরি পানিতে থাকে প্রচুর অ্যান্টি-মাইক্রোবায়াল উপাদান। এই মসলায় থাকে ফেনলিক এবং ফ্যাভোনয়েড, যা কাজ করে অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে। এই উপাদান চুলের জন্য দারুণ উপকারী।

জেনে নিন চুলে লবঙ্গ ব্যবহারের উপকারিতা :

আরও পড়ুন : চালু হলো মিরপুর-১০ স্টেশন

(১) মাথার ত্বক পরিষ্কার রাখতে কাজ করে।
(২) চুলের উজ্জ্বলতা বাড়ায়।
(৩) চুল কোমল করে।

আরও পড়ুন : বাজেট ঘাটতি কমাতে হবে

(৪) চুলে পর্যাপ্ত পুষ্টি জোগাতে কাজ করে।
(৫) স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন ও খুশকির সমস্যা দূর করে।
(৬) চুল লম্বা করে।

আরও পড়ুন : পুলিশ পরিদর্শক পদে ৩৯ কর্মকর্তার পদোন্নতি

(৭) চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমায়।
(৮) অক্সিডেটিভ স্ট্রেস কমায়।

লবঙ্গের পানি তৈরি :

একটি পাত্রে পরিমাণ মতো পানির মধ্যে ৭-৮ টি লবঙ্গ ফুটিয়ে নিন। কিছুটা সময় ফুটিয়ে নিয়ে চুলা বন্ধ করে পাত্রটি ঢেকে রাখুন। পানি ঠান্ডা হলে কাঁচের এয়ার টাইট বোতলে ঢেলে সংরক্ষণ করুন।

আরও পড়ুন : অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি

ব্যবহার :

ব্যবহারের সময় ৩-৪ চামচ লবঙ্গের পানির সাথে ২ টেবিল চামচ রিঠার পাউডার মিশিয়ে নিন। উপাদান দুটি ভালো করে মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। প্যাকটি চুলে এবং স্ক্যাল্পে লাগিয়ে ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ বার এই হেয়ার প্যাকটি ব্যবহার করলে উপকার পাবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা