বারবিকিউ চিকেন
লাইফস্টাইল

বারবিকিউ চিকেন

সান নিউজ ডেস্ক: বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে বারবিকিউ পার্টি করা হয় বেশ ঘটা করে। পার্টিতে বারবিকিউ চিকেন ছাড়া জমে ওঠে না। তবে বারবিকিউ চিকেন তৈরি করতে কয়লার প্রয়োজন হয় বলে, অনেকেই তা ঝামেলার মনে করেন। তবে চাইলে চুলাতেও তৈরি করে নিতে পারবেন বারবিকিউ চিকেন। জেনে নিন বারবিকিউ চিকেন তৈরির রেসিপি-

উপকরণ

১. মুরগির মাংস ৪ পিস
২. লবণ স্বাদমতো
৩. লেবুর রস ১ টেবিল চামচ
৪. সরিষার তেল সামান্য
৫. সয়াবিন তেল সামান্য

মেরিনেটের মসলা তৈরির উপকরণ

১. টকদই ৩ টেবিল চামচ
২. আদা বাটা ১ টেবিল চামচ
৩. রসুন বাটা ১ টেবিল চামচ
৪. মরিচের গুঁড়া স্বাদমতো
৫. হলুদের গুঁড়া আধা চা চামচ
৬. বার-বি-কিউ মসলা ১ টেবিল চামচ
৭. ভাজা জিরার গুঁড়া ১ টেবিল চামচ
৮. অরেঞ্জ ফুড কালার ১/৩ চা চামচ
৯. সাদা সিরকা ১ টেবিল চামচ
১০. কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ

পদ্ধতি

* প্রথমে মুরগির পিসগুলোর গায়ে ছুরি দিয়ে বেশ কয়েকটি দাগ কেটে দিন। ভেতরে যেন মসলা প্রবেশ করতে পারে। এরপর লবণ ও লেবুর রস দিয়ে মাখিয়ে রাখুন।

* মেরিনেট করা মসলাগুলো একসঙ্গে মাখিয়ে চিকেনের টুকরোগুলো ভালো করে কোট করে নিন। একটি বাটিতে নিয়ে ঢেকে সারারাত ফ্রিজে রেখে দিন।

* পরদিন একটি ছড়ানো প্যানে সামান্য তেল ব্রাশ করে হালকা মাঝারি আঁচে ঢেকে ও উল্টেপাল্টে ভেজে নিন চিকেন।

* উপরে সরিষার তেল ব্রাশ করে পরিবেশন করুন বারবিকিউ চিকেন। চাইলে প্যানে এক টুকরো কয়লা রেখে স্মোকিভাব নিয়ে আসতে পারেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা