ডিমের কাবাব
লাইফস্টাইল

ডিমের কাবাব

লাইফস্টাইল ডেস্ক: প্রতিদিনের খাদ্যতালিকায় কমবেশি ডিম সবাই খান। বিশেষ করে বাচ্চারা ডিম খেতে বেশি পছন্দ করে। ডিম ছাড়া বাচ্চারা থেতেই চায় না। অনেকের আবার এক নিয়মে ডিম খেতে খেতে অনীহা চলে আসে। তাই একঘেয়েমি দূর করতে তৈরি করতে পারেন ডিম কাবাব। ডিম দিয়ে তৈরী করা যায় মুখরোচক সব পদ। খুব সহজেই ঝটপট তৈরি করতে পারেন এই ডিম কাবাব। জেনে নিন রেসিপি-

উপকরণ:-১. ডিম ৬টি
২. বেসন ১৫০ গ্রাম
৩. পেঁয়াজ কুচি ১টি
৪. গরম মসলা এক চা চামচ
৫. মরিচের গুঁড়া দেড় চা চামচ
৬. লবণ, গোলমরিচ, ধনেপাতা পরিমাণমতো
৭. পাউরুটির গুঁড়া ১ কাপ ও
৮. তেল পরিমাণমতো।

পদ্ধতি

* লবণ দিয়ে প্রথমে ডিমগুলো আগে সেদ্ধ করে নিতে হবে। এরপর খোসা ছাড়িয়ে চটকে নিন। তেল ও পাউরুটি গুঁড়া বাদে বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন।

* সামান্য পানিও মিশিয়ে দিতে পারেন। তবে বেশি পানি যেন না হয়। এবার ছোট ছোট কবাবের মতো করে গড়ে নিন।

* পাউরুটির গুঁড়া আরও মাখিয়ে আধা ঘণ্টা ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে বের করে গরম তেলে কাবাব ভেজে নিন। চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন ডিমের মাজাদার কবাব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা