কাঁচা মরিচের রসগোল্লা
লাইফস্টাইল

কাঁচা মরিচের রসগোল্লা

লাইফস্টাইল ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কাঁচা মরিচের রসগোল্লার ছবি। কাঁচা মরিচের আবার রসগোল্লা হয় নাকি! সব সময় গতানুগতিক খাবার খেতে হবে এমন কোনো নিয়ম নেই। তাই তৈরী করে নেন ভিন্ন স্বাদের এই রেসিপি-

উপকরণ

১. দুধ

২. ভিনেগার বা লেবুর রস

৩. কাঁচা মরিচ

৪. চিনি

৫. ময়দা

পদ্ধতি

* চুলায় দুধ ফুটতে দিন। ফুটে উঠলে তাতে ভিনেগার বা লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নিন। ছানার পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে ছানা নিয়ে তার সঙ্গে মেশান কাঁচা মরিচের পেস্ট। আপনি কতটুকু ঝাল খেতে পারবেন, সেই অনুযায়ী কাঁচা মরিচ ব্যবহার করবেন। ছানা ভালোভাবে মথে নিয়ে তার সঙ্গে মেশান সামান্য ময়দা।

* এরপর সেখান থেকে ছোট ছোট ভাগ করে মিষ্টির আকৃতি দিন। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে চিনি ও পানি দিয়ে পাতলা সিরা তৈরি করে নিন। সিরা ফুটে উঠলে তাতে মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর নামিয়ে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন এই ঝাল রসগোল্লা। চাইলে সিরার সঙ্গে কয়েক ফোঁটা সবুজ ফুড কালার মেশাতে পারেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা