চিকেন স্প্রিং রোল
লাইফস্টাইল

চিকেন স্প্রিং রোল

লাইফস্টাইল ডেস্ক: ভাজাপোড়া খেতে সবাই ভালোবাসেন। বিশেষ করে বিকেলের নাস্তায় ভাজাপোড়া না হলে অনেকের চলে না। তবে স্বাস্থ্যের দিকে নজর রেখে অনেকেই এসব খাবার বাদ দেন। বিশেষ করে বাইরের ভাজাপোড়া খাবার অস্বাস্থ্যকর উপায়ে তৈরি হয়। ফলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে।

তাই ঘরেই তৈরি করতে পারেন মুখোরোচক নানা খাবার। তেমনই এক জনপ্রিয় নাস্তা হলো চিকেন স্প্রিং রোল। চাইলে ঘরেও তৈরি করতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্পিং রোল। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ময়দা পরিমাণমতো
২. কর্নফ্লাওয়ার আধা কাপ
৩. মুরগির মাংস এক কাপ
৪. ক্যাপসিকাম আধা কাপ
৫. গাজর আধা কাপ
৬. পেঁয়াজ কুচি আধা কাপ
৭. ডিম দুটি
৮. গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ
৯. মরিচের গুঁড়া এক চা চামচ
১০. টমেটো সস আধা কাপ
১১. সয়াসস ২ টেবিল চামচ
১২. তেল পরিমাণমতো ও
১৩. লবণ স্বাদমতো।

পদ্ধতি

* প্রথমে সব সবজি ও মাংস টুকরো করে কেটে নিন। এরপর প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ও সবজিগুলো ভালো করে ভেজে নিন।

* এরপর মাংস দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখুন। মাংস সেদ্ধ হয়ে গেলে লবণ, গোলমরিচ গুঁড়া, টমেটো সস, সয়াসস ও ময়দা ছড়িয়ে দিন।

* ভালো করে কষিয়ে নিন মাংস। মৈাংস সেদ্ধ হলেই তৈরি হয়ে যাবে পুর। এবার রোল তৈরির পালা।

* এজন্য একটি পাত্রে ময়দা, ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার ও মরিচের গুঁড়া একসঙ্গে মিশিয়ে পরিমাণ মতো পানি ঢেলে ডো তৈরি করে নিন।

* এরপর গোল করে রুটির আকারে বেলে নিন। এবার ওই মাংসের পুর একেটি রুটির মধ্যে দিয়ে রোলের মতো দু’দিকে মুড়িয়ে নিন।

* এবার রোলগুলো তৈরি হলে ব্যাটারে চুবিয়ে নিন। তারপর কড়াইয়ে তেল গরম করে ডুবো তেলে ভেজে নিন।

* এরপর সালাদ ও সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন স্প্রিং রোল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা