বিপাশা বসু
লাইফস্টাইল

৪৩ বছরেও যেভাবে ফিট বিপাশা বসু

লাইফস্টাইল ডেস্ক: বলিউডের এক সময়ের আবেদনময়ী জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। তার ফিটনেস সবাইকেই মুগ্ধ করে। বয়স ৪৩ হলেও শরীরে পড়েনি তার ছাপ। পর্দায় প্রথম দিন থেকে আজও যেন একই লুকে ভাইরাল এই সুন্দরী অভিনেত্রী।

নিয়মিত বিপাশা বসু তার শরীরচর্চার ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে অন্যদেরও ফিট থাকার উৎসাহ দেন। আপনিও যদি ফিট থাকতে চান তাহলে অভিনেত্রীর ফিটনেস নিয়ম মেনে চলুন।

জানলে কি, বলিপাড়ায় এক সময় বিপাশাকে মোটা বলা হতো। তবে ডায়েট ও শরীরচর্চার মাধ্যমে যথেষ্ট ওজন কমিয়ে সেই যে ফিট হয়েছেন বিপাশা, যা আজও ধরে রেখেছেন তিনি।

এক সাক্ষাতকারে বিপাশা জানান, নিজেকে ফিট রাখতে স্বাস্থ্যকর নাস্তা গ্রহণ করেন তিনি। পাশাপাশি নিয়ম মেনে করেন শরীরচর্চা। জুম টিভি এন্টারটেইনমেন্ট এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সকালের নাস্তায় কী রাখেন বিপাশা?

এক গ্লাস লেবু পানি দিয়ে দিন শুরু করেন বিপাশা। এরপর খান সারারাত ভিজিয়ে রাখা কাঠবাদাম। সকালের নাস্তায় বিপাশা রাখেন এক কাপ গ্রিন টি।

এর সঙ্গে তিনি নিয়মিত খান ৬টি ডিমের সাদা অংশ, তাজা ফল ও ওটস। স্কিমড মিল্কের সঙ্গে টোস্টও খান। বিপাশার কঠোর ডায়েটে জাঙ্ক ফুড একেবারেই নেই।

আরও পড়ুন: ডার্ক সার্কেল থেকে মুক্তির উপায়

সকালের নাস্তার পর বিপাশা দুপুরে খান গ্রিলড ফিশ, সালাদ, সয়া রুটি, মসুর ডালের মতো পুষ্টিসমৃদ্ধ খাবার পছন্দ করেন। তিনি সব খাবারই তৈরি করেন অলিভ অয়েল।

বিপাশাও মিষ্টি খেতে ভালোবাসেন। তবুও তিনি অতিরিক্ত চিনি এড়িয়ে চলেন। খাবার খাওয়ার পর অল্প মিষ্টি তিনি খান, তবে মাঝেমধ্যে।

ফিট থাকতে শরীরচর্চার বিকল্প নেই

৪৩ বছর বয়সী এই অভিনেত্রী ফিটনেস ঠিক রাখতে নিয়মিত ইয়োগা করেন। এ ছাড়াও ওজন তোলা, কার্ডিও ও অ্যারোবিক্সের মতো ওয়ার্কআউটগুলো নিয়মিত করেন।

বিপাশা প্রায়শই ইনস্টাগ্রামে তার ওয়ার্কআউট ভিডিওগুলো পোস্ট করেন। শুধু তাই নয়, বিপাশাকে বহুবার ট্রেডমিল, সাইক্লিং ও ক্রস ট্রেনিং করতেও দেখা গেছে। তিনি সপ্তাহে ৬ দিন ব্যায়াম করেন।

ঘুমও জরুরি

রাতে অবশ্যই তিনি ৭-৮ ঘণ্টা ঘুমান। ডায়েট ও ওয়ার্কআউট ছাড়াও রাতে ৮ ঘণ্টা ঘুমান বিপাশা। জানেন কি, ওজন নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত ঘুমানো খুবই জরুরি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা