ফাইল ছবি
বিনোদন

বিপাশার নতুন অধ্যায়

বিনোদন ডেস্ক: বিপাশা বসু অভিনেত্রী হিসেবে ভক্তদের মন জয় করেছেন আগেই। তিনি মা হয়েছেন বছর দুয়েক আগে। এরপর থেকে মেয়ে দেবীকে নিয়েই আবর্তিত হচ্ছে তার জীবন।

আরও পড়ুন: দীপিকার বেবি বাম্প নিয়ে কটাক্ষ

এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই বলিউড সুন্দরী। তিনি লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন।

নায়িকা জানান, তিনি একটি বই লিখবেন। গল্প বা উপন্যাস নয়, বইটি তার স্মৃতিকথা। যে যে বিষয়গুলো তার জীবনের মোড় ঘুরিয়েছে, সেগুলো লিপিবদ্ধ করা হবে।

সেই সঙ্গে নিজেকে খোঁজার উপায় ও জীবনে শান্তির বার্তাই পাঠাকের কাছে পৌঁছে দেবে তার বইটি।

আরও পড়ুন: ধোনির মতো পাত্র খুঁজছেন ইধিকা

বিপাশা বলেন, আমি জীবনে প্রচুর ওঠা-পড়া দেখছি। তারপরেও আজ যেখানে রয়েছি, তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেয়ার ফলে। সেগুলো আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই।

জানা গেছে, অভিনেত্রীর এ বইয়ের শিরোনাম এখনো চূড়ান্ত হয়নি। আগামী বছর বইটি প্রকাশিত হবে।

বর্তমানে অভিনয় জগত থেকে নিজেকে দূরে রেখেছেন বিপাশা। এর আগে তিনি জানিয়েছেন, মেয়ের সঙ্গেই তিনি বেশি সময় কাটাচ্ছেন। তবে অভিনেত্রীর বইটি যে পাঠককে আকর্ষণ করবে, সে আশা করাই যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা