সংগৃহীত
বিনোদন

আয়মানের সাথে আমার সম্পর্ক নেই

বিনোদন ডেস্ক: বর্তমানের সময় ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনি নাটক, ওটিটি প্লাটফর্মে ব্যস্ত সময় পার করছেন। ব্যক্তিজীবনে এখনও তিনি সিঙ্গেল। কারো সাথে কোনো প্রেমের সম্পর্কেও নেই তিনি।

কিন্তু তার নামের কারণে প্রায়শই বিড়ম্বনায় পড়তে হয়। সাদিয়া আয়মানের নামের সাথে মিল রয়েছে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ আয়মান সাদিকের নামের সাথে। যেই কারণে অনেকেই মনে করেন যে তাদের ২ জনের মাঝে হয়তো কোনো সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন: ধোনির মতো পাত্র খুঁজছেন ইধিকা

এই বিষয়টি নিয়ে এবার গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনি জানান, আয়মান সাদিকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমাদের নামটা হয়তো মিলে গেছে, কিন্তু আমরা ভাই-বোন কিংবা পারিবারিকভাবেও কোনো সম্পর্ক নেই।

সাদিয়া আয়মান জানান, মূলত আয়মান সাদিক ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তার নামটা কাকতালীয়ভাবে মিলে গেছে। কিন্তু আমাদের মধ্যে কোনো ভাই-বোন কিংবা আত্মীয়তারও সম্পর্ক নেই।’

ভক্তরা মনে করেন ২ আয়মানের মাঝে কোনো ধরনের সম্পর্ক আছে। তবে সেটা উল্লেখ করে এই অভিনেত্রী জানান, অনেক সময়ই আমি দেখিছি যে, আমার কোনো কাজ মুক্তি পেলেই ফেসবুকে অনেকে কমেন্ট লিখেন- আয়মান সাদিকের কাজটি অনেক সুন্দর ছিল। এই বিষয়টা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে।

আরও পড়ুন: সদস্যপদ ছাড়তে চান ওমর সানী

আয়মান সাদিকের বিয়ের ঘটনা উল্লেখ করে সাদিয়া জানায, ভাইয়া যেদিন বিয়ে করেন এ সময় তাদের কাপল ছবিতে আমাকে ট্যাগ করে অনেকেই শুভেচ্ছা জানিয়েছে। এটা হয়তো নামের ভুলের কারনেই হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা