ছবি-সংগৃহীত
বিনোদন

চমক নিয়ে আসছে শামিম-অহনা

যোবায়ের হোসাইন : ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেতা শামিম হাসান সরকার ও অহনা রহমান। বছরজুরে বিভিন্ন নাটকে অভিনয়ে ব্যস্ত সময় পার করেন এই অভিনেতা-অভিনেত্রী। জুটি হিসেবেও তারা ইতিমধ্যেই ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছেন।

আরও পড়ুন : অভিনব পদ্ধতিতে বিবাহবিচ্ছেদ উদযাপন!

খুব অল্প সময়ে শামীম-অহনা জুটি এত বেশি নাটকে একসাথে কাজ করেছেন, অন্য কোনো জুটি তাদের কাছেও নেই। সর্বশেষ এক বছরে প্রায় ২৬টির বেশি নাটকে একসঙ্গে কাজ করছেন তারা। তাইতো প্রায়ই গুঞ্জন ওঠে শামীম-অহনা চুটিয়ে প্রেম করছেন।

তবে বরাবরই এ গুঞ্জনকে অস্বীকার করে আসছেন তারা। এ বিষয়ে শামীম হাসান সরকার জানান, অহনা আমার খুব ভালো সহকর্মী ও বন্ধু।

কিছুদিন বাদেই আবারো আসছে জুলফিকার ইসলাম শিশির পরিচালনায় শামিম-অহনা জুটির নতুন নাটক ‘শশুর বাড়ি আজব বাড়ি’।

নাটকের গল্প সাজিয়েছেন ইন্দ্রজিৎ মন্ডল ও উম্মে শাফিয়া আফিফা। জানা যায়, নাটকটির গল্প একটু ইন্টারেস্টং। গল্পের নায়ক বন্ধুর শ্বশুর বাড়িতে যায়, সেখানে গিয়েই ঘটতে থাকে একের পর এক আজব কান্ড।

আরও পড়ুন : আমি এখন জাতীয় ক্রাশ

খুব শীঘ্রই নাটকটি ‘সিডি চয়েস’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। তবে প্রকাশের সঠিক দিনক্ষন জানা যায়নি।

শামিম-অহনা ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে দেখা যাবে রেশমা আহমেদ, সেলজুক তারেক আল হাশমি, লিজা মিতু, নুরে কাঞ্চন, মনজ রয় সহ আরও অনেককে।

নাটকটিতে প্রধান সহকারী পরিচালনায় কাজ করেছেন উম্মে শাফিয়া আফিফা ও মঞ্জয় রয়। এছাড়া নাটকটিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন, এসকে হাবিব, মোঃ ফরহাদ মাহমুদ। আর ক্যামেরায় ছিলেন, মীর হান্নান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা