ছবি: সংগৃহীত
বিনোদন

১১ কোটির টাকার ফ্ল্যাট দিলেন আলিয়া 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট তার অভিনয় জীবনে দর্শকের ভালোবাসা কুড়ানোর পাশাপাশি অর্থনৈতিকভাবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবার নিজের বড় বোনকে ১১ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট উপহার দিলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন : আবেগে বিয়ে করে ফেলি

গত ১০ এপ্রিল এই উপহারের দলিলে স্বাক্ষর করেন আলিয়া।

ভারতের অনলাইন নিউজ পোর্টাল স্কয়ার ফিট ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, আলিয়া তার বোন শাহিন ভাটকে ২ টি ফ্ল্যাট উপহার দিয়েছেন। ফ্ল্যাটগুলো জুহুর গিগি অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় অবস্থিত।

আরও পড়ুন : সব প্রেমের গল্প আমার সঙ্গে কবরে যাবে

এ ২ টি ফ্ল্যাটের মূল্য ৮.৯৯ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৬৪ লাখ টাকার বেশি।

২০১৫ সালে এই ফ্ল্যাট ২টি অভিনেতা অনুপম খের ও তার স্ত্রী কিরন খেরের কাছ থেকে কিনেছিলেন আলিয়া ভাট। একটি ফ্ল্যাট ৮৮৯ স্কয়ার ফিট এবং অন্যটি ১১৯৭ স্কয়ার ফিটের। প্রতিটি ফ্ল্যাটের জন্য একটি করে গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে।

আরও পড়ুন : ঐশ্বরিয়ার বাজিমাত!

প্রসঙ্গত, ২০১৮ সালে আলিয়া ভাট ও রণবীর কাপুর প্রেমের সম্পর্কে জড়ান। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন তারা। এরপর ২০২১ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল।

২০২২ সালের ৬ নভেম্বর কন্যা সন্তান জন্ম দেন আলিয়া। ব্যক্তিগত জীবনে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন : ‘পাঠান’ শাহরুখের ভাস্কর্য!

আলিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান শিবা’। গত বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পায় এ সিনেমাটি। এই সিনেমায় প্রথমবারের মতো স্বামীর সাথে জুটি বেঁধে পর্দায় হাজির হন এই অভিনেত্রী। বর্তমানে আলিয়ার হাতে বলিউড ও হলিউডের ২ টি সিনেমার কাজ রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা