ছবি-সংগৃহীত
বিনোদন

‘পাঠান’ শাহরুখের ভাস্কর্য!

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। বলিউডের ‘কিং খান’ হিসেবে পরিচিত তিনি। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘পাঠান’ পায় তুমুল জনপ্রিয়তা। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। এবার এই ‘পাঠান’ শাহরুখের মোমের ভাস্কর্য তৈরি করলেনে এক ভাস্কর।

আরও পড়ুন : প্রেম করছেন তিশা

ভারতের পশ্চিমবঙ্গে নির্মান করা হয়েছে ভাস্কর্যটি। সম্প্রতি শাহরুখ খানের এই মোমের ভাস্কর্যটি উদ্ধোধন করেছেন আসানসোল করপোরেশনের মেয়র বিধান উপাধ্যায় ও চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়।

আসানসোলের ভাস্কর সুশান্ত রায়ের অনেক দিনের ইচ্ছা ছিল, শাহরুখ খানের মোমের ভাস্কর্য তৈরি করা। তার ছাত্র-ছাত্রীরা দাবি জানিয়েছিল, কিং খানের ভাস্কর্য তৈরি করে সুশান্তের নিজস্ব জাদুঘরে রাখতে হবে। একই আবদার করেছিলেন জাদুঘরে যাওয়া দর্শনার্থীরাও। সবার আবদার মেটাতে অবশেষে মোম দিয়ে শাহরুখের চমৎকার এক ভাস্কর্য গড়ে ফেললেন সুশান্ত। সেটি রাখা হয়েছে তার ‘ওয়াক্স মিউজিয়াম’-এ।

আরও পড়ুন : ঐশ্বরিয়ার বাজিমাত!

‘পাঠান’ সিনেমার সাজে বলিউড বাদশাহর এই মোমের ভাস্কর্য দেখতে লোকেরা ভিড় করছেন সুশান্ত রায়ের জাদুঘরে। কিং খানের পাশে দাঁড়িয়ে মুঠোফোনে নিজেদের ছবি তুলতে দেখা গেছে অনেকেই।

ভাস্কর সুশান্ত রায় বলেন, পাঠান সিনেমা দেখে ভালো লেগেছিল। তাই অনেকদিন ধরেই ভাবছিলাম, বলিউড বাদশাহর ভাস্কর্য গড়বো। এটি তৈরি করতে দু’মাস লেগেছে। সাধারণত ভাস্কর্যের পোশাক টেলারের কাছ থেকে বানানো হয়। কিন্তু এটির ক্ষেত্রে আমার মেয়ে নিজের আগ্ৰহে পোশাক বানিয়েছে।

এর পরে সালমান খানের ভাস্কর্য গড়ার আবদার রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : সব প্রেমের গল্প আমার সঙ্গে কবরে যাবে

ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে আরও অনেক বিশিষ্ট ব্যক্তির ভাস্কর্য রয়েছে। তাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন, তারকা ক্রিকেটার বিরাট কোহলি প্রমুখ। এবার সেখানে ঠাঁই হলো বলিউড বাদশা শাহরুখ খানের ভাস্কর্যও।

সুশান্ত বলেন, এখানে বিশিষ্টজনদের ভাস্কর্য রয়েছে। যারা দেখতে আসছে, তাদের ভালো লাগছে, এতেই আমার আনন্দ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা