ছবি: সংগৃহীত
বিনোদন

প্রতারণায় ফেঁসে গেলেন শাহরুখ

বিনোদন ডেস্ক : ফের বিতর্কের মুখে সংবাদ শিরোনামে ভারতীয় এডুটেক সংস্থা বাইজুস। এবার জড়িয়ে গেল সংস্থার সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খানের নামও।

আরও পড়ুন : ‘পাঠান’ শাহরুখের ভাস্কর্য!

ভারতের মধ্যপ্রদেশের এক তরুণী প্রিয়াঙ্কা দীক্ষিতের অভিযোগে বাইজুস ও শাহরুখকে ‘প্রতারণামূলক আচরণ’ ও ‘অন্যায্য বাণিজ্য অনুশীলন’-এর জন্য দোষী সাব্যস্ত করেছে জেলা ক্রেতা সুরক্ষা আদালত।

ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রাটিভ সার্ভিস (আইএএস) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ইন্দোরের বাসিন্দা ঐ তরুণী।

আরও পড়ুন : প্রেম করছেন তিশা

প্রিয়াঙ্কা দীক্ষিত আদালতে অভিযোগ জানান, বাইজুসকে ১.৮ লাখ টাকা কোচিং ফি বাবাদ দিয়েছিলেন তিনি। ২০২১ সালে আইএএসের প্রস্তুতি সংক্রান্ত ক্লাসে ভর্তি হলেও কোনোরকম কোচিংয়ের সুবিধা পাননি তিনি।

এ অভিযোগের ভিত্তিতেই কড়া রায় দিল আদালত। প্রিয়াঙ্কা দীক্ষিতকে তার কোচিং ফি ফেরত দেওয়াসহ মোটা অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে কনজিউমার কোর্ট।

আরও পড়ুন : ন্যান্সির জাতীয় পুরস্কার স্বর্ণপদক চুরি

প্রিয়াঙ্কার দাবি, বারবার টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলা হলেও এক টাকাও ফেরত দেয়নি বাইজুস।

ঐ আইএএস পদপ্রার্থী অভিযোগের প্রতিলিপিতে সংস্থার পাশাপাশি শাহরুখ খানের নামেও অভিযোগ আনেন।

আরও পড়ুন : আবেগে বিয়ে করে ফেলি

২০২১ সালের ১৩ জানুয়ারি বাইজুসের ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়েছিলেন তিনি। ঐ সময় সংস্থার প্রচারের মুখ ছিলেন শাহরুখ খান।

এরপরই গত সপ্তাহে ইন্দোর জেলা ক্রেতা সুরক্ষা আদালতের পক্ষ থেকে জানানো হয়, প্রিয়াঙ্কাকে শুধু তার জমা দেওয়া ফি ফেরত দিলেই চলবে না। সেই সাথে দিতে হবে ১২ শতাংশ বার্ষিক সুদ। প্রিয়াঙ্কা দীক্ষিতকে মামলার খরচ বাবদ ৫ হাজার টাকা দিতে হবে এবং আর্থিক ও মানসিক যন্ত্রণা ভোগের কারণে আরও ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দিতে হবে।

আরও পড়ুন : সব প্রেমের গল্প আমার সঙ্গে কবরে যাবে

বাইজুসের স্থানীয় ম্যানেজার এবং শাহরুখ খানকে যৌথ অথবা পৃথকভাবে প্রিয়াঙ্কা দীক্ষিতকে এই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ক্রেতা সুরক্ষা আদালতের রায়ে বলা হয়েছে, অভিযুক্ত বাইজুস ও শাহরুখ খানকে নোটিশ পাঠানোর পরেও তারা আদালতকে কোনোরকম জবাব দেননি। তাই এক তরফা রায় ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : ঐশ্বরিয়ার বাজিমাত!

প্রিয়াঙ্কা দীক্ষিতের আইনজীবী সুরেশ কাংগা জানান, আদালতের নির্দেশ মেনে তার মক্কেলকে আগামী ৩০ দিনের মধ্যে টাকা ফেরত ও ক্ষতিপূরণের মূল্য দিতে হবে বাইজুস এবং শাহরুখ খানকে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা