চিকেন ফ্রাই
লাইফস্টাইল

চিকেন ফ্রাই

লাইফস্টাইল ডেস্ক: ভোজন রসিকদের কাছে চিকেন প্রিয় একটি খাবার। মুরগির মাংস দিয়ে তৈরি করা যায় বাহারি সব পদ। তেমনি একটি রান্না চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই খেতে ছোট-বড় সবাই পছন্দ করেন। তবে সব সময় তো আর রেস্টুরন্টে গিয়ে চিকেন ফ্রাই কিনে খাওয়া সম্ভব নয়। চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন দারুন স্বাদের চিকেন ফ্রাই। জেনে নিন চিকেন ফ্রাই তৈরির সহজ রেসিপি-

উপকরণ:-১. মুরগির মাংস ৮ পিস
২. পেঁয়াজ বাটা ২ চা চামচ
৩. আদা বাটা ১ চা চামচ
৪. রসুন বাটা ১ চা চামচ
৫. হলুদ গুঁড়া আধা চা চামচ
৬. মরিচ গুঁড়া আধা চা চামচ
৭. ধনে গুঁড়া ১ চা চামচ
৮. লবণ পরিমানমতো
৯. চিনি আধা চা চামচ
১০. ভিনেগার ১ চা চামচ
১১. টেস্টিং সল্ট আধা চা চামচ
১২. গোল মরিচ গুড়া আধা চা চামচ
১৩. ডিম ১ টা
১৪. ময়দা ১ কাপ
১৫. গরুর দুধ ১ কাপ ও
১৬. শুকনো মরিচের গুঁড়া পরিমাণমতো।

পদ্ধতি

* প্রথমে মুরগির মাংস কাটা চামচ দিয়ে কেচে আদা বাটা, লবণ, পেঁয়াজ বাটা মিশিয়ে ১৫-২০ মিনিট মেরিনেট করে রাখুন।

* এবার একটি পাত্রে ময়দা নিয়ে সব গুঁড়া মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটি পাত্রে ডিম ও দুধ ও সামান্য লবণ মিশিয়ে নিতে হবে।

* এবার মেরিনেট করা মুরগির পিসগুলো ময়দায় গড়িয়ে নিন। তারপর ডিম ও দুধের মিশ্রণে ডুবিয়ে আবারও ময়দার মিশ্রণে গড়িয়ে নিন।

* অন্যদিকে একটি প্যানে তেলে গরম করে নিন। এতে অল্প আঁচে ডুবো তেলে ভেজে নিন চিকেন ফ্রাই।

* ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট ও সুস্বাদু মচমচে চিকেন ফ্রাই। এবার পরিবেশন করুন টমেটো সসের সঙ্গে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা