সংগৃহীত ছবি
বাণিজ্য

ভারত থেকে এলো কাঁচা মরিচ

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল বন্দরে দিয়ে দুদিনে ভারত থেকে বাংলাদেশে এসেছে ৫৯৩ টন কাঁচা মরিচ। এতে নিত্যপণ্যটির দাম কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে বাজারে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

আরও পড়ুন : এইচএসসির ফল প্রকাশ

ভারতে দুর্গাপূজার কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দর পাঁচদিন বন্ধ ছিল। সোমবার (১৪ অক্টোবর) বন্দর খুলে যাওয়ায় ভারত থেকে এসেছে ৫৮২ মেট্রিক টন কাঁচা মরিচ। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত তিনটি ট্রাকে আরও ১১ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। শুল্ক পরিশোধ করে সন্ধ্যার আগেই মরিচবোঝাই গাড়ি বন্দর এলাকা ত্যাগ করবে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির জানান, আরও কিছু কাঁচা মরিচ আসার সম্ভাবনা রয়েছে। যা সন্ধ্যার আগেই খালাস করে নিয়ে যাবেন আমদানিকারকরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা