বাঁধাকপির পাকোড়া
লাইফস্টাইল

বাঁধাকপির পাকোড়া

লাইফস্টাইল ডেস্ক: বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে পাকাড়ো না থাকলে কি চলে! পাকোড়া খেতে সবাই কমবেশি পছন্দ করেন। এর স্বাদ সবাইকে মুগ্ধ করে।

বাজারে এখন বাঁধাকপি উঠেছে। চাইলে বাঁধাকপি দিয়েও তৈরি করতে পারেন মচমচে পাকোড়া। চলুন তবে জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি-

উপকরণ

১. বাঁধাকপি ৪ কাপ
২. বেকিং সোডা ১ চা চামচ
৩. আদা বাটা ১ চা চামচ
৪. রসুন বাটা ১ টেবিল চামচ
৫. জোয়ানের গুঁড়া ১ চা চামচ
৬. জিরা গুঁড়া ১ চা চামচ
৭. হলুদের গুঁড়া আধা চা চামচ
৮. মরিচের গুঁড়া ১ চা চামচ
৯. চালের গুঁড়া ৪ টেবিল চামচ
১০. বেসন ২ কাপ
১১. তেল ১ কাপ
১২. কাঁচামরিচ কুচি ১টি
১৩. লবণ স্বাদমতো

পদ্ধতি

প্রথমে বাঁধাকপি কুচি করে কেটে নিন। এর সঙ্গে তেল বাদে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। পরিমাণমতো পানি মিশিয়ে নিন। তবে খেয়াল রাখবেন বেশি যেন না হয়ে যায় মিশ্রণটি।

এবার মাঝারি আঁচে প্যানে তেল গরম করুন। পাকোড়ার মিশ্রণ নিয়ে গোল করে বল তৈরি করুন। বলগুলো ডুবো তেলে ভেজে নিন।

এপিঠ-ওপিঠ করে বাদামি করে ভেজে নিন। এভাবে সবগুলো ভেজে একটি পাত্রে টিস্যু রেখে তার উপর নামিয়ে নিন।

এবার গরম গরম পাকোড়া পরিবেশন করুন চাটনি বা টমেটো সসের সঙ্গে। চায়ের সঙ্গে গরম গরম পাকোড়া উপভোগ করুন আড্ডার ফাঁকে ফাঁকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা