বিদ্যা সিনহা মীম
লাইফস্টাইল

পূজার সাজ

লাইফস্টাইল ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় আদিকাল থেকেই সাদা ও লালের সঙ্গে সখ্য গড়ে সেজে আসছে নারীরা। লাল পাড়ে সাদা শাড়ির সঙ্গে আলতা রাঙানো পা ও সিঁদুরের রক্তিম ছোঁয়া পূর্ণ করে সনাতনী সাজকে।

কপালে বড় একটি সিঁদুরের টিপ আর শাঁখা-পলার উপস্থিতি সেই সাজের জৌলুসকে বাড়িয়ে দেয় আরো বহুগুণ।

যারা সারা বছর তেমন শাড়ি পরেন না, তারাও ষষ্ঠী থেকে দশমীতে শাড়ির দিকেই ঝোঁকেন। আবার কারো কারো হাতে যদি সমস্যা হয়, তারা থ্রি-পিস, কামিজ, টপস, কুর্তাকে বেছে নিতে পারেন। কিন্তু অনেকেই সাবেকি সাজে তেমন অভ্যস্ত নন।

তাই সাজের সময়ে বুঝতে পারেন না, সনাতনী পোশাকের সঙ্গে সাজের বাকি আনুষঙ্গগুলো কেমন হওয়া উচিত। কিছু বিষয়ে নজর রাখলে আপনার শারদীয় সাজ নজর কাড়বে সবার।

শাড়ির সঙ্গে চাই মানানসই ব্লাউজ। ব্লাউজের কাট ও ফিটিং বদলে দিতে পারে আপনার পুরো সাজই। যদি শাড়ি হালকা হয়, তাহলে লম্বা হাতার ব্লাউজ পরতে পারেন। কুঁচি দেওয়া ব্লাউজ পরতে পারেন। আবার কুঁচির বদলে লেসের পাড় দেওয়া ব্লাউজও দারুণ মানাবে। ঘটিহাতাও চমৎকার লাগবে।

অষ্টমী ও নবমীতে মেকআপে নজর দিন। ঘন করে মাস্কারা লাগিয়ে স্মোকি আই মেকআপ করুন। পিচ শেডের আইশ্যাডো দিয়ে বেজ তৈরি করে তার ওপর গোল্ডেন, ব্রোঞ্জ, কপার বা যে কোনো ধরনের মেটালিক আইশ্যাডো লাগাতে পারেন।

আইল্যাশ কার্লার ব্যবহার করে চোখের পাতা কার্ল করতে পারেন। এতে ঢেউ খেলানো ভাব আসবে। তারপর প্রয়োজন মত মাশকারা লাগান।

চুল বাঁধার কায়দাও হতে হবে মানানসই। মাঝে সিঁথি করে চুল বেঁধে বেলি, জুঁই, কাঠগোলাপ বা যে কোনো সাদা রঙের ফুলে চুল সাজাতে পারেন। একটু বেশি করে মালা লাগিয়ে পুরো খোপাটাই ফুলে ঢেকে নিতে পারেন।

পূজার সময়ে একটু ভারী গয়না পরতেই পারেন। শাড়ি বা কামিজ যদি হালকা রঙের হয়, তা হলে সোনার ভারী গয়না পরতে পারেন। কানে বড় ঝুমকো, নথ, মাথায় সোনার ফুল, কপালে টিকলি পরার এটাই তো সেরা সময়। থ্রি-পিস, কামিজ, টপস বা কুর্তার সঙ্গে কুন্দনের গয়নাও চলতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা