লাইফস্টাইল

মতিচুরের লাড্ডু তৈরির সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: লাড্ডু খেতে ভালোবাসেন অনেকেই। মজাদার এই লাড্ডু বাইরে থেকে তো কিনে খাওয়া হয়ই, চাইলে ঘরেও তৈরি করতে পারেন সুস্বাদু মতিচুর লাড্ডু। রইলো রেসিপি-

উপকরণ :

বুন্দির জন্য- বেসন ২ কাপ, সুজি- সিকি কাপ, লবণ সামান্য, পানি পরিমাণ মতো, ফুড কালার হলুদ ও সবুজ সামান্য।

সিরার জন্য- চিনি ২ কাপ, পানি ১ কাপ, এলাচ ২টি, ঘি ১ টেবিল চামচ।

ভাজার জন্য- তেল ২ কাপ।

বাদাম আধা কাপ।

প্রণালি: বেসন, সুজি এবং লবণ একত্রে মিশিয়ে নিন। পরিমাণমতো পানি অ্যাড করে মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করুন। ব্যাটার দুই ভাগে ভাগ করে হলুদ ও সবুজ ফুড কালার মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। মাঝারি আঁচে তেল গরম করুন। চিকন ছিদ্রের বুন্দি ডাইস দিয়ে ব্যাটার গরম তেলে ছাড়ুন। আলাদা আলাদা করে এভাবে দুই রঙের বুন্দি ভেজে তুলুন। চিনি, পানি, এলাচ ও ঘি জ্বালে বসিয়ে সিরা বানান। দুই রঙের বুন্দি দিয়ে ৩ থেকে ৪ মিনিট জ্বালে রাখুন। ক্রাশ করা বাদাম দিয়ে দিন। এবার পাত্র ঢেকে দমে রাখুন আরও ১৫-২০ মিনিট। হালকা গরম থাকতে মুঠো করে বানিয়ে নিন দারুণ মজার মতিচুর লাড্ডু।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা