-ফাইল ছবি
লাইফস্টাইল

নিয়মিত খান কালোজিরা

সান নিউজ ডেস্ক: কালোজিরা কে বলা হয় ‘মৃত্যু ছাড়া সর্ব রোগের মহৌষধ’। শুধু খাবারের স্বাদ বৃদ্ধিতেই নয়, আয়ুর্বেদিক ও কবিরাজি চিকিৎসাতেও কালোজিরার ব্যবহার হয়। রান্নাঘরের এক পরিচিত উপকরণ হলো কালোজিরা। সম্প্রতি বিজ্ঞানীদের আবিষ্কার করেছেন যে করোনা চিকিৎসায় কালোজিরা ব্যাপক কার্যকরী।

সিডনির ইউনিভার্সিটি অফ টেকনোলজির এক সমীক্ষায় দেখা যাচ্ছে, কালোজিরার মধ্যে এমন একটি উপাদান রয়েছে যা সার্স-কোভ-2 নামক করোনা ভাইরাস সৃষ্টিকারী ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা কানিজ ফাতিমা সাদের ভাষায়, “নানান অধ্যায়ন থেকে প্রমাণ মিলছেকালোজিরায় উপস্থিত থাইমোকিউনন নামক সক্রিয় উপাদান টি কোভিড এর স্পাইক প্রোটিনের সঙ্গে আটকে গিয়ে ভাইরাসটিকে ফুসফুসের সংক্রমণ ঘটানোর থেকে প্রতিরোধ করবে”

ফিজিওলজি নামক জার্নালে এই সমীক্ষার রিপোর্ট প্রকাশ করে বলা হয় কালোজিরা ও থাইমোকুইনন কোভিড এর চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে। তবে কালোজিরার গ্যাস্ট্রোইনটেস্টাইনাল শোষণ হওয়ার কারণে এটি একটি থেরাপিউটিক এজেন্ট হিসেবে বিকশিত হবার পথে বাধাপ্রাপ্ত হচ্ছে। তবে ন্যানোটেকনোলজির মাধ্যমে এই বাধা কাটিয়ে ওঠার সুযোগ রয়েছে। সম্প্রতি কালোজিরা ওরাল মেডিকেশন হিসেবে কার্যকরী হয়েছে এবং রোগীদের মধ্যে ইতিমধ্যেই ন্যাজাল স্প্রে ও টপিক্যাল পেস্ট হিসেবে এর ডোসেজ চালু করা হয়েছে।

শুধু কোভিডের ক্ষেত্রেই নয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ও ত্বকে গুরুতর সংক্রমণ কারী ব্যাকটেরিয়া বিনাশেও কালোজিরা কার্যকরী। এছাড়াও উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল এবং ডায়াবেটিস মেলিটাস এর চিকিৎসাতেও সমানভাবে কার্যকারী এই উপাদান। সাইনোসাইটিস, অষ্টিওআর্থাইটিস এবং শিশুকালীন এপিলেপসির চিকিৎসায়ও কালোজীরে সুফলদায়ী।

জেনে নিন নিয়মিত কালোজিরা খাওয়ার উপকারিতা

পেটের সমস্যায়

নিয়মিত পেট খারাপের সমস্যা থাকলে কালোজিরা সামান্য ভেজে গুঁড়ো করে ৫০০ মিলিগ্রাম হারে ৭-৮ চা চামচ দুধে মিশিয়ে সকালে ও বিকেলে সাত দিন ধরে খেলে উল্লেখযোগ্য ফল পাওয়া যায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা

রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে কালোজিরা। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সতেজ থাকে। এতে করে যে কোনও জীবানুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে।

হাঁপানি বা শ্বাসকষ্ট জনিত সমস্যায়

যারা হাঁপানি বা শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য কালোজিরা অনেক বেশি উপকারী। প্রতিদিন কালোজিরার ভর্তা রাখুন খাদ্য তালিকায়। কালোজিরা হাঁপানি বা শ্বাস কষ্টজনিত সমস্যা দূর করে।

সর্দিতে

প্রচণ্ড সর্দি হয়ে মাথা যন্ত্রণা হচ্ছে? এ ক্ষেত্রে কালোজিরা পুঁটলিতে বেঁধে শুঁকতে হবে। তবে পুঁটলিতে নেওয়ার আগে তা রগড়ে নিতে হবে। তাতে গন্ধ বের হয় এবং উপকার হয়।

মাথা ব্যথা

প্রচন্ড মাথা ব্যথা ? কালোজিরে বেটে কপালে প্রলেপ দিলে ও মিহি গুঁড়োর নস্যি নিলে উপকার হয়।

চুলকানিতে

কালোজিরা ভাজা তেল গায়ে মাখলে চুলকানিতে উপকার হয়।

ডায়াবেটিক রোগীদের জন্য

কালোজিরা ডায়াবেটিক রোগীদের রক্তের গ্লুকোজ কমিয়ে দেয়। এতে করে কালোজিরা ডায়াবেটিক নিয়ন্ত্রনে রাখতে সহায়তা করে।

স্মৃতি দুর্বলতায়

স্মৃতিভ্রংশ ও স্মরণশক্তির দুর্বলতায় কালোজিরে খুব কার্যকর।

শিশুর বৃদ্ধিতে

শিশুদের কালোজিরা খাওয়ানোর অভ্যাস করলে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

গর্ভধারণে সুষম খাদ্যাভ্যাস

প্রথমবার গর্ভধারণ করার যাত্রাটা বেশ কঠিন। নানা দিক থেকে নানা পরস্পরবিরোধী পরা...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা