ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

সিঙ্গারা তৈরির রেসিপি

সান নিউজ ডেস্ক: বিকেলের নাস্তায় গরম গরম সিঙ্গারা থাকলে তো কথাই নেই। চলুন দেখি সিঙ্গারা তৈরির রেসিপি-

উপকরণ :

১.ময়দা- ২ কাপ
২.কালোজিরা- ১ চা চামচ
৩.লবণ
৪.পানি ও তেল প্রয়োজনমতো।

পুর তৈরি:

১.আলু- ২ কাপ কিউব করে কাটা,
২. ফুলকপি অথবা গাজর কিউব করে কাটা- ১ কাপ,
৩.মৌরি- ১ চা চামচ,
৪.জিরা- ১/২ চা চামচ,
৫.মেথি- ১/২ চা চামচ,
৬.পেঁয়াজ- ২ টি,
৭.কাঁচামরিচ- ৪ থেকে ৬ টি,
৮. আদা কুচি- ২ চা চামচ,
৯.জিরা টালা এবং গুঁড়া- ১ চা চামচ,
১০.দারুচিনি গুঁড়া- ১ চা চামচ,
১১.লবণ স্বাদমতো

আরও পড়ুন: শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রনিল

প্রণালী:

প্রথমে ময়দা ও তেল কালোজিরা, লবণ, পানি দিয়ে শক্ত ডো বানিয়ে নিন। বানানো শেষে ‍পাতলা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিন এক ঘণ্টা।

এবার পুরটা করে নিন। কড়াইয়ে আধা কাপ তেল গরম করে মৌরি, জিরা ও মেথি একসাথে মিশিয়ে তেলে ফোড়ন দিন। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা ও ১টি তেজপাতা দিয়ে সবজি দিন। লবণ দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করুন। বাড়তি পানি দিতে হবে না। ভালোভাবে সেদ্ধ হয়ে সবজি রান্না হয়ে এলে জিরা ও দারুচিনির গুঁড়া দিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিন।

সিঙ্গারার খামির সমান করে ১০ ভাগ করে নিন। ২০টি সিঙ্গারা হবে। প্রতিটি খামির ডিমের আকারে বেলে ছুরি দিয়ে মাঝের থেকে কেটে দু’ভাগ করে নিন। সিঙ্গারার মতো ভাঁজ করুন। পুর ভরে মুখ ভালভাবে বন্ধ করে দিন। সবগুলো সিঙ্গারা তৈরি হলে পাত্রে তেল গরম করে মৃদু আঁচে একটু সময় নিয়ে সোনালি করে ভেজে নিন। সিঙ্গারা স্পেশাল করতে বাদাম, মুরগির কলিজা বা ছোট করে মাংসের টুকরো দিতে পারেন পুরের ভেতর। পছন্দের সস দিয়ে গরম গরম সিঙ্গারা পরিবেশন করুন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা