লাইফস্টাইল

তেল ছাড়া মাছ রান্না

সান নিউজ ডেস্ক: দিন দিন তেলের দাম বেড়েই চলছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নাগালের বাহিরে তেলের দাম। তাই অনেকটা মিতব্যায়ী হয়েই তেল খরচ করতে হবে। প্রতিদিনের খাবারে মাছ কমবেশি সবাই খান। তবে কখনো কি তেল ছাড়া মাছ রান্না করে খেয়েছেন?

তেল স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এ কারণেই ওজন কমাতে কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তেলবিহীন খাবারের বিকল্প নেই। স্বাস্থ্যকর উপায়ে তেল ছাড়া মাছ রান্না করা যায়। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. বড় মাছ- ৪-৫ টুকরা

২. বেগুন- ১টি

৩. টমেটো- ২টি

৪. রসুন কুচি- ১ চা চামচ

৫. পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ

৬. হলুদ গুঁড়া- আধা চা চামচ

৭. মরিচ গুঁড়া- আধা চা চামচ

৮. কাঁচা মরিচ ফালি- ৪টি

৯. ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ।

পদ্ধতি

চুলায় কড়াই দিয়ে তাতে আধা কাপ পানি দিন। এরপর তার সঙ্গে কাঁচা মরিচ ও ধনেপাতা বাদে সব মসলা দিয়ে দিন। নেড়েচেড়ে রান্না করুন ২-৩ মিনিট। এরপর সেই মসলায় মাছ, বেগুন ও টমেটোর টুকরা একসঙ্গে দিয়ে দিন। এবার ভালো করে নেড়ে চুলার আঁচ কমিয়ে ঢেকে রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে চুলা বন্ধ করে কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে ঢেকে রাখুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা