ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ডাল ডিমের রেসিপি

সান নিউজ ডেস্ক: ডিম ডাল দিয়ে অন্য রকম একটা রেসিপি। যারা এক ঘেয়ামি ডাল খেতে খেতে বোর হয়ে গেছেন তারা এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন বার বার খেতে ইচ্ছে করবে। যেমন সহজ তেমনি খেতে মজার। এই রেসিপিটি ভাত ও রুটি দুটির সাথেই জমে যাবে।

আরও পড়ুন: আমি ভাগ্যবান, উপযুক্ত জীবনসঙ্গী পেয়েছি

উপকরণ:

১.বুটের ডাল ১ কাপ
২.পিয়াজকুচি৩ টে চামচ
৩.রসুনকুচি ২ টে চামচ
৪.হলুদ গুঁড়া ১ চা চামচ
৫.মরিচ গুঁড়া ২ চা চামচ
৬.ধনিয়া+ জিরা গুঁড়া ১ চা চামচ
৭.দারুচিনি ৩ টুকরো
৮.এলাচ ৪-৫ টি
৯.তেজপাতা ২ টি
১০.আস্ত রসুন ৩ টি(ইচ্ছে)
১১.সরিষার তেল পরিমাণ মত
১২.লবণ স্বাদমতো
১৩.ডিম ভাজার জন্য-
১৪.ডিম(২টি),পিঁয়াজকুচি,কাঁচামরিচ কুচি,লবণ, তেল

প্রণালি:

ডাল ভাল করে ধুয়ে কমপক্ষে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন।পাত্রে তেল দিয়ে গরম হলে তাতে দারুচিনি,এলাচ ও তেজপাতা দিন।মসলা সুগন্ধ ছাড়লে এতে পিয়াজ ও রসুন কুচি দিয়ে ভাজুন।পিঁয়াজ, রসুন নরম হয়ে আসলে এতে হলুদ-মরিচ-ধনিয়া-জিরা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো পানি যোগে মসলা ভালো করে কষিয়ে নিন।মসলা তেল ছেড়ে দিলে এতে ডাল যোগ করে আবারও কিছুসময় কষিয়ে নিন।পরিমাণ মতো গরম পানি ও স্বাদমতো লবণ যোগ করে মাঝারি আঁচে রান্না করুন।ডাল ভালভাবে সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে আসলে অপর একটি পাত্রে তেল গরম দিয়ে তাতে ২ টো ডিম পিয়াজ-মরিচকুচি ও স্বাদমতো লবণ দিয়ে লালচে করে ভেজে নিন।এবার এই ভাজা ডিম পছন্দ মতো টুকরো করে নিয়ে ডালে যোগ করে মিনিট পাঁচেক ঢেকে রান্না করুন।এতে ভাজা ডিমের সুন্দর ফ্লেভার খুব ভালভাবে ডালের সাথে মিশে যাবে।
গরম ভাত,পোলাও,পরোটা, রুটি কিংবা নানের সাথে পরিবেশন করুন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা