লাইফস্টাইল

ইলিশের লেজ ভর্তা

সান নিউজ ডেস্ক: ভর্তা খেতে কমবেশি সবাই পছন্দ করেন। কারও পছন্দ আলু ভর্তা কারও আবার বেগুন। আবার অনেকে মাছ ভর্তা খেতেও পছন্দ করেন। ভর্তা গরম ভাতের সঙ্গে খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে ইলিশ মাছের লেজ ভর্তা গরম ভাতের সাথে যেন অমৃত।

খুব সহজেই আপনিও তৈরি করতে এই ভর্তা। চলুন জেনে নেই রেসিপি-

উপকরণ: ১. ইলিশ মাছের লেজসহ টুকরো ৩-৫টি
২. হলুদ গুঁড়া আধা চা চামচ
৩. মরিচের গুঁড়া আধা চা চামচ
৪. লবণ স্বাদমতো
৫. সরিষার তেল পরিমাণমতো
৬. শুকনো মরিচ টালা ১০টি
৭. পেঁয়াজ কুচি আধা কাপ
৮. লেবুর রস ১ চা চামচ
৯. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ

পদ্ধতি

ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর সামান্য হলুদ, মরিচের গুঁড়া ও লবণ মাখিয়ে নিন। এবার প্যানে পরিমাণমতো সরিষার তেল গরম করে ইলিশ মাছের টুকরোগুলো ভেজে নিন।

এমন ভাবে মাছের‌ লেজগুলো ভাজতে হবে যাতে উপরে বেশি শক্ত হয়ে না যায় আর মাছও যাতে ভালো‌ভাবে সেদ্ধ হয়। এরপর মাছ ভাজা ঠান্ডা করে নিন।

খুব সাবধানে ধৈর্য্য ধরে মাছের কাঁটা বেছে নিন। একই তেলে শুকনো মরিচ‌ মচমচে করে ভেজে নিন। এরপর মরিচ ঠান্ডা করে এর সঙ্গে সামান্য লবণ মিশিয়ে গুঁড়ো করে নিন।

এবার এর সঙ্গে পেঁয়াজ কুচি ও লেবুর রস মিশিয়ে মেখে নিবো শুকনো মরিচ। তৈরি হয়ে গেল মরিচ ভর্তা। এবার এই ভর্তার সঙ্গে কাঁটা বেছে রাখা ইলিশ মাছ মিশিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

এর সঙ্গে স্বাদমতো সরিষার তেল ও ধনেপাতা কুচি মিশিয়ে সব একসঙ্গে মাখিয়ে নিন। সবশেষে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশের লেজ ভর্তা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা