লাইফস্টাইল

ত্বকের যত্নে হলুদ

সান নিউজ ডেস্ক: যুগ যুগ ধরেই আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে ব্যবহার হয়ে আসছে হলুদ। রূপচর্চার উপাদান হিসেবেও ব্যবহার করা হয় হলুদ। হলুদের উপকারের কথা বলে শেষ করা যাবে না। রান্নায় প্রাকৃতিক এই উপাদান ছাড়া চলেই না। আবার ত্বক ও চুলের যত্নেও হলুদের ব্যবহার অনন্য।

ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা পেতে হলুদ অনেক উপকারী। আমরা অনেক আগে থেকেই দেখে আসছি, বিয়ের আগে গায়েহলুদের একটি অনুষ্ঠান করা হয়ে থাকে। আর এটি করা হয়ে থাকে হলুদের উপকারী দিকের কারণেই।

হলুদে থাকা কারকিউমিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহবিরোধী হিসেবে কাজ করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল করে, ত্বকের রঙ উন্নত এবং নিস্তেজ চেহারাকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করে।

অনেকেরই চোখের নিচে কালো দাগ হয়ে যায়, যাকে আমরা ডার্ক সার্কেল বলে থাকি। হলুদ ডার্ক সার্কেল দূর করতে অনেক কার্যকরী হতে পারে। ক্যালিফোর্নিয়ার লসঅ্যাঞ্জেলেসে কোর্টনি চিউসানো স্কিনকেয়ারের প্রতিষ্ঠাতা কোর্টনি চিউসানো এ বিষয়ে বলেন, হলুদ একটি প্রমাণিত প্রদাহবিরোধী ও লাইটেনিং এজেন্ট। তাই এটি ধরনের উদ্বেগ দূর করে ডার্ক সার্কেল দূর করতে কার্যকরী।

ব্রণের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে অনেক কার্যকরী হলুদ। এ ছাড়া এটি আপনার স্কিন টোনার হিসেবেও কাজ করতে পারে। আর ব্রণের দাগ কমাতে হলুদ ও মধু মিশিয়ে আক্রান্ত স্থানে ২০ মিনিট লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিলে উপকার পাওয়া যায়।

চিউসানো আরও বলেন, হলুদ ব্যাক্টেরিয়াকে ছড়ানো থেকে বিরত রাখার মাধ্যমে ব্রণের উপকার করে। এটি কেবল একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ছাড়াও এটি প্রদাহবিরোধী, যা দাগের লালভাব ও ফোলাভাব দূর করে।

হলুদে এমন উপাদান রয়েছে, যা চেহারায় বার্ধক্যের ছাপ দূর করে। এ ছাড়া এটি সূর্যের ক্ষতিকারক ঝুঁকি থেকেও রক্ষা করে। এর জন্য নিয়মিত এক চামচ হলুদ ও এক চামচ মধু মিশিয়ে নিয়ে ১০ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। এর পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলেই পাবেন উপকার।

চুলের খুশকি দূর করতে এবং মাথার ত্বকের বিভিন্ন চুলকানি সমস্যা দূর করতে উপকারী হলুদ। এতে থাকা অ্যান্টিসেপটিক এবং প্রদাহবিরোধী গুণগুলো খুশকি দূর করতে এবং মাথার ত্বকের সমস্যা থেকে মুক্তি দিতে সহায়তা করে।
এর জন্য আধাচামচ হলুদের গুঁড়ার সঙ্গে ৪ চামচ নারিকেল তেল মিশিয়ে শুকনো চুলে মেখে রেখে দিতে হবে ৩০ মিনিট। পরে শ্যাম্পু করে নিলেই মিলবে উপকার। সপ্তাহে একদিন করতে হবে এটি।

হলুদ যেমন ত্বকের ক্ষত মেরামতে সহায়তা করে, তেমনিভাবে এটি চুলের ক্ষত মেরামত করে চুল বৃদ্ধিতেও সহায়তা করে। প্রাকৃতিক চুলের বিশেষজ্ঞ এবং প্রত্যয়িত ট্রাইকোলজিস্ট টিফানি অ্যান্ডারসন বলেছেন, মাথার ত্বকের সংক্রমণ এবং খুশকি থেকে হওয়া চুল পড়ার সমস্যা রোধ করার ক্ষমতা রয়েছে হলুদে।

এর জন্য অলিভ অয়েল ও হলুদ মিশিয়ে নিয়ে মাথায় মেখে রেখে দিন ১৫ মিনিট। এর পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই মিলবে উপকার। তথ্যসূত্র: দি হেলদি ডটকম

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা