সংগৃহীত
লাইফস্টাইল

আলু-ডাল পেঁয়াজুর রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: পিঁয়াজু তৈরিতে পেঁয়াজের ব্যবহারটা বেশি হয়। কিস্তু আলু আর ডাল দিয়েও তৈরি করা যায় সুস্বাদু পিঁয়াজু। বিকেলের নাস্তা বা অতিথি আপ্যায়নে রাখতে পারেন এই পদ। সব বয়সীদের কাছে এটি পছন্দের খাবার। চলুন জেনে নেওয়া যাক, মুচমুচে আলু-ডালের পিঁয়াজু তৈরির রেসিপি-

আরও পড়ুন: রান্নায় সরিষার উপকারিতা

তৈরি করতে যা লাগবে

ডাল- ১ কাপ, আলু ছোট- ১টি, পেঁয়াজ কুচি- ১ কাপ, কাঁচা মরিচ কুচি- ২ টেবিল চামচ, আদা বাটা- দেড় চা চামচ, রসুন বাটা- দেড় চা চামচ, লবণ- পরিমাণমতো, হলুদ গুঁড়া- ১/২ চা চামচ, জিরা গুঁড়া- দেড় চা চামচ, ধনিয়া পাতা কুচি- ১/৪ কাপ, তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে ভালো করে ধুয়ে পানি পুরোপুরি ঝরিয়ে বেটে নিতে হবে। আলু মিহি কুচি করে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে। আলুর পানি ভালো করে চিপে ফেলে দিয়ে একটি পাত্রে আলু কুচি, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, লবণ, হলুদ, জিরা ও ধনিয়া পাতা হাত দিয়ে মেখে নরম করে এই মিশ্রণের সঙ্গে বাটা ডাল মিশিয়ে নিতে হবে। পাত্রে তেল গরম দিয়ে, তেল গরম হয়ে গেলে ডালের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে পাতলা করে তেলে দিতে হবে। এরপর পেঁয়াজু লাল হয়ে এলে ভেজে প্লেটে তুলে নিলেই রেডি। এবার গরম গরম বেশন করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা