সংগৃহীত
লাইফস্টাইল

ডিমের কোরমার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: ডিম দিয়ে রান্না করা যায় অনেক পদের রান্না। তার মধ্যে একটি হলো ডিমের কোরমা। পোলাওয়ের সঙ্গে বেশি খাওয়া হয় এই পদটি। মাত্র কয়েকটি উপকরণে ঘরেই থাকলেই খুব সহজে রান্না করা যায় ডিমের কোরমা। চলুন জেনে নেওয়া যাক কোরমা তৈরির রেসিপি-

আরও পড়ুন: নাগেট বানানোর রেসিপি

তৈরি করতে যা যা লাগবে:

ডিম ৫-১০টি, সয়াবিন তেল পরিমাণমতো, ঘি ১ টেবিল চামচ, দারুচিনি ২ টুকরো, লবঙ্গ ৪টি, তেজপাতা ২টি, এলাচ ৩টি, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা ১/৩ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া স্বাদমতো, ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ, তরল দুধ- দেড় কাপ, আস্ত কাঁচা মরিচ কয়েকটি, লবণ স্বাদমতো, চিনি ১ চা চামচ ও, পেঁয়াজ বেরেস্তা ১ মুঠো।

যেভাবে তৈরি করবেন:

প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে। এরপর ছুরি দিয়ে ডিমের চারদিকে সামান্য একটু করে কেটে নিতে হবে। তাতে সামান্য লবণ মেখে নিন। তারপর সামান্য তেলে হালকা বাদামি করে ভেজে নিতে হবে ডিমগুলো।

আরও পড়ুন: মিষ্টি আলুর পায়েসের রেসিপি

একই প্যানে বাকি তেল ও ঘি দিয়ে লবঙ্গ, তেজপাতা, দারুচিনি ও এলাচ ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

এবার ডিম ও দুধ দিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ ও আস্ত কাঁচা মরিচ দিতে হবে। হালকা নেড়েচেড়ে রান্না করতে হবে। ঝোল ঘন হলে চিনি ও পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে নামিয়ে নিতে হবে। এবার পেলাওয়ের সঙ্গে পরিবেশন করুন গরম গরম সুস্বাদু ডিমের কোরমা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা